নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০১৯, ১১:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮৫ জন

লিবিয়ায় বিমান হামলায় বাংলাদেশি নিহত, আহত ১৫

Copy Link

লিবিয়া রাজধানী ত্রিপোলির উপকণ্ঠ ওয়াদি রাবিয়ায় আজ সোমবার একটি বিস্কুটের কারখানায় বিমান হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন বাংলাদেশি। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত বাংলাদেশির নাম আবুল হাসান। তাঁর বাড়ি রাজশাহী জেলায়। আহতদের ত্রিপোলির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ত্রিপোলি থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলী মুঠোফোনে গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে লিবিয়ার পূর্বাঞ্চলীয় ফোর্স লিবিয়ান ন্যাশনাল আর্মির প্রধান (এলএনএ) খলিফা হাফতার নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনী ওয়াদি রাবিয়ার বিস্কুটের কারখানায় ড্রোন হামলা চালায়। মূলত ত্রিপোলিতে জাতীয় ঐকমত্যের সরকারকে উৎখাতের জন্য হাফতারের বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে। ওই হামলায় এক বাংলাদেশিসহ ৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

দূতাবাসের শ্রম কাউন্সেলর এস এম আশরাফুল ইসলাম গণমাধ্যম কে জানান, দূতাবাসের একটি প্রতিনিধি দল তাজুরা হাসপাতালে যায়। ওই হাসপাতালে নিহতদের লাশ দেখে আবুল হাসান নামে একজনকে শনাক্ত করা হয়েছে। তাঁর বাড়ি রাজশাহী জেলায়। এরপর ওই হাসপাতালে আহত ১৫ বাংলাদেশিকে উন্নত চিকিৎসাার জন্য ত্রিপোলির অন্য তিনটি হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!