প্রাইম তঞ্চঙ্গ্যা
২৫ অক্টোবর ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪ জন

প্রবারণা পূর্ণিমা ঘিরে পাহাড় জুড়ে উৎসবের আমেজ

Copy Link

 

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ ২৫ অক্টোবর। তিন মাসের বর্ষাবাস শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদ্‌যাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে পাহাড়ি জেলা বান্দরবানে বিরাজ করছে উৎসবের আমেজ।

বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস ভিক্ষুরা বর্ষাবাস পালন করেন। এ সময়ে তাঁরা ধর্মচর্চা, ধ্যান ও আত্মশুদ্ধিতে মনোনিবেশ করেন। বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপিত হয়। এ উৎসবের মূল শিক্ষা হলো আত্মসমালোচনা, সংযম, মৈত্রী ও করুণার চর্চার মাধ্যমে শান্তিপূর্ণ জীবন গড়ে তোলা।

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মঙ্গল রথযাত্রা, ফানুস উত্তোলন, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও পাড়াভিত্তিক পিঠা তৈরির উৎসব। আগামীকাল ২৬ অক্টোবর মঙ্গল রথযাত্রা এবং ২৭ অক্টোবর ফানুস উত্তোলন ও মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের কর্মসূচি রয়েছে।

স্থানীয় মারমা সম্প্রদায়ের কাছে এ উৎসব ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ তঞ্চঙ্গ্যা , চাকমাদের ওয়া নামেও পরিচিত। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এ উৎসব পাহাড়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ প্রকাশ।

প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে দান, শীল, ভাবনা ও মানবকল্যাণের চর্চা আরও জোরদার হয়। বান্দরবানের এই উৎসব মানুষের মধ্যে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে—এমন প্রত্যাশা সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবারণা পূর্ণিমা ঘিরে পাহাড় জুড়ে উৎসবের আমেজ

১

বান্দরবানের রক সংগীতে নতুন সংযোজন কনসেনসাসের প্রথম গান ‘অঞ্জনা’

২

বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

৩

পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

৪

থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম, ইউএনও ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

৫

সাজেকের ঘটনায় ভোর হলেই পার্বত্য দুই জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ

৬

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

৭

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

৮

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

৯

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

১০

সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি

১১

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

১২

সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর আটকে দিয়েছে অবরোধকারীরা

১৩

পাহাড়ের মানুষের বিপদে-আপদে পাশে আছে বিজিবি: লে. কর্নেল ইয়াসির আরাফাত

১৪

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে হামলার ঘটনায় তদন্তে পুলিশ

১৫

সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে সচেতনতামূলক প্রচারণা

১৬

খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম: জেলা পরিষদ সদস্য চ নু মং

১৭

ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাঙামাটির ছেলে পুলিশ সদস্য তুহিন

১৮

কেএসআই বান্দরবান-এর নতুন পরিচালক চ থুই ফ্রু

১৯

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সিমেন্ট

২০
error: Content is protected !!