নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৮৬ জন

মিয়ানমারের ইয়াঙ্গুনে লকডাউন জারি

Copy Link

মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে ‘স্টে অ্যাট হোম’ জারি করা হয়েছে। ফলে লোকজনকে এখন বাড়িতেই অবস্থান করতে হবে। দেশটিতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বৃহত্তম শহরটিতে লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ।

আগামী নভেম্বরেই মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই ইয়াঙ্গুনে লকডাউন জারি করা হলো। লকডাউনের আগে সব ধরনের প্রস্তুতির জন্য ইয়াঙ্গুনের ৪০ লাখের বেশি বাসিন্দা ২৪ ঘণ্টাও সময় পায়নি।

সোমবার স্থানীয় সময় সকাল ৮টা থেকেই কঠোর বিধি-নিষেধ কার্যকর হয়ে গেছে। লকডাউনের কারণে বেশিরভাগ বেসরকারি সেক্টরের লোকজনকে বাড়িতে বসেই অফিসের কাজ করতে হবে। অপরদিকে, সরকারি কর্মচারীদের দুই সপ্তাহ অফিসে এবং দুই সপ্তাহ বাড়িতে বসে কাজ করতে হবে।

এর আগেও ওই শহরে লকডাউন জারি করা হয়েছে। সে সময়ই স্কুল, কলেজসহ সব শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এখনও সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়নি।

মিয়ানমারের স্বাস্থ্যমন্ত্রী মিন্ট হুয়ে বলেছেন, সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর বিধি-নিষেধ জারি করা জরুরি হয়ে পড়েছিল। তিনি বলেন, স্থানীয়দের মধ্যে সংক্রমণ বেড়ে যাচ্ছে। তবে বিদেশে ভ্রমণ বা করোনায় আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসার ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেছেন তিনি।

নতুন আইন অনুযায়ী, লোকজনকে অবশ্যই বাড়িতে অবস্থান করতে হবে। তবে খাবার কেনা বা চিকিৎসকের কাছে যাওয়ার জন্য অবশ্যই বাইরে যেতে পারবেন। কিন্তু বাইরে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক। এছাড়া যে কোনো প্রয়োজনে বাড়ির একজন সদস্য বের হওয়ার অনুমতি পাবেন। তবে কাউকে ইয়াঙ্গুন শহর থেকে দূরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবা যেমন ব্যাংক, পেট্রোল স্টেশন এবং খাবারের দোকানগুলো তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দেশটিতে ৬৭১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। মিয়ানমারে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৪১। এর মধ্যে মারা গেছে ৯২ জন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!