দীর্ঘ ১৭ বছর রাজপথের লড়াকু সৈনিক হিসেবে কাজ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হয়ে আরফান হোসেন ভূঁইয়া অভি। তিনি এই দলের জন্য বহুবার জেল খেটেছেন পরিবারের মায়া ছেড়ে দলের জন্য কাজ করেছেন।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলের জন্য কাজ করেছেন। তিনি সাবেক স্কুল বিষয়ক সম্পাদক কোতোয়ালি থানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ছিলেন। তিনি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ কমিটির যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
তিনি এই কমিটির একটি দায়িত্বশীল পদ পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সাথে কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই পদকে সুশৃংখলভাবে ব্যবহার করে দেশ ও জাতির কল্যাণ সাধনের জন্য কাজ করে যাবেন এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।