নিজস্ব প্রতিবেদক
৫ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৪০ জন

বান্দরবানে প্রথম ধাপে ১,৪৫৬ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিলো জেলা পরিষদ

Copy Link

আরাফাত খাঁনঃ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার শিক্ষার্থীদের মাঝে প্রথম ধাপে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। সোমবার (৪ মে) দুপুর ১২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, বান্দরবানসহ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মোট ১,৪৫৬ জন শিক্ষার্থীকে এ ধাপে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে এমবিবিএস ও প্রকৌশল বিষয়ে অধ্যয়নরত ১০৪ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১১ হাজার টাকা, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১,০১৮ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৪ হাজার টাকা এবং ডিগ্রি ও বিএ (পাস) পর্যায়ের ৩৩৪ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

প্রধান অথিতি বক্তব্যে থানজানা লুসাই বলেন, দরিদ্র বিমোচনের জন্যে জেলা পরিষদ প্রতিজ্ঞাবদ্ধ ছিল এবং শিক্ষার গুণগত মান উন্নত করতে আমরা কাজ করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা এই শিক্ষা–বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছি। আজ মোট ১৪৫৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে দ্বিতীয় ধাপে বাকি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ রেজাউল হক এবং জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন এ্যাডভোকেট ভোকেট উবাথোয়াই মারমা, রাজু ময় তঞ্চঙ্গ্যা, সাইফুল ইসলাম রিমন, খুরশিদা ইসহাক, ডাক্তার সানাই প্রু ত্রিপুরা, লাল জারলম বম, নাংফ্রা খুমী, মং এ চিং চাক বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই সহায়তা তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী মো. তামিম জানান, বৃত্তির অর্থ দিয়ে তিনি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

একইভাবে ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফ্রান্সিস বম বলেন, এই অর্থ তিনি শিক্ষা সামগ্রী ক্রয়ে ব্যয় করবেন। অপর এক শিক্ষার্থী লাবনী আক্তার জেলা পরিষদের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা পরিষদ সূত্রে আরও জানা যায়, দুই ধাপে মোট ২,৭৭৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। প্রথম ধাপে ১,৪৫৬ জনকে বৃত্তি দেওয়া হয়েছে এবং বাকি শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে বৃত্তি প্রদান করা হবে।

আরো পড়ুন→অভিযাত্রী পত্রিকার উদ্যোগে মে মাসের আলোচনা সভা অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

Betssonbet — guía completa

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১০

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১১

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১২

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৩

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৪

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৫

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৬

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৯

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

২০
error: Content is protected !!