নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৪ জন

নাইক্ষ্যংছড়িতে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম সীমান্ত জনপদে দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ করেন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।

এ সময় ফুলতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১০০ জন দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজিত মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ৬৫ জন পুরুষ, ৯৬ জন নারী ও ২৫ জন শিশুসহ মোট প্রায় ২০০ জন অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। মেডিক্যাল ক্যাম্পটি পরিচালনা করেন ১১ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুক্তাদিরুল ইসলাম (এএমসি)।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি সবসময়ই সাধারণ মানুষের পাশে থাকতে চায়। দুর্গম সীমান্ত এলাকার দুঃস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং একই সঙ্গে বেসামরিক জনগণের কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

অনুষ্ঠানে বিজিবির অন্যান্য সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং উপকারভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র ও চিকিৎসা সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা এবং বিজিবির এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।

আরো পড়ুন→থানচিতে দৈনিক সাঙ্গুর রজত জয়ন্তী উদযাপন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!