নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২১ জন

থানচিতে দৈনিক সাঙ্গুর রজত জয়ন্তী উদযাপন

Copy Link

থানচি প্রতিনিধিঃ বৃহত্তর চট্টগ্রামের জনপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক পত্রিকা দৈনিক সাঙ্গুর প্রকাশনার ২৫ বছর পূর্তি উপলক্ষে বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে থানচি সদর ইউনিয়ন পরিষদ হল রুমে কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো, সদর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান উবামং মারমা প্রমুখ। এছাড়া স্থানীয় সাংবাদিক, সুধীজন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে দৈনিক সাঙ্গু সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, বস্তুনিষ্ঠ সম্পাদকীয় নীতি এবং জনস্বার্থে সাহসী ভূমিকার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। বৃহত্তর চট্টগ্রামসহ পার্বত্য অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা ধারাবাহিকভাবে তুলে ধরায় পত্রিকাটি বিশেষভাবে প্রশংসিত।

তিনি আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও উন্নয়নের পথে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। দৈনিক সাঙ্গু আগামী দিনেও পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে দৈনিক সাঙ্গুর ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয় এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, দৈনিক সাঙ্গু প্রতিষ্ঠালগ্ন থেকে বৃহত্তর চট্টগ্রামের একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে পাঠকমহলে সুপরিচিত। রজত জয়ন্তীর এই উদযাপন পত্রিকাটির দীর্ঘ পথচলার একটি গৌরবময় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো পড়ুন→বান্দরবানে ম্রো জনগোষ্ঠীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!