নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯১ জন

বান্দরবানে ম্রো জনগোষ্ঠীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর কুখ্যাত ডাকাত জাফর আলমের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী রোহিঙ্গা ও সেটেলারদের সংঘবদ্ধ হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টায় বান্দরবান শহরের প্রেসক্লাব প্রাঙ্গণে ট্রাফিক মোড় এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, আলীকদমে মৌ জনগোষ্ঠীর নিরীহ মানুষের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পাহাড়ি অঞ্চলের শান্তি ও সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত ডাকাত জাফর আলমসহ রোহিঙ্গা ও সেটেলার সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, পাহাড়ে বারবার এ ধরনের হামলা ঘটলেও অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যা উদ্বেগজনক। প্রশাসনের নির্লিপ্ততা এসব অপরাধকে উৎসাহিত করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

বিক্ষোভ সমাবেশটি আয়োজন করে বাংলাদেশ মৌ স্টুডেন্টস এসোসিয়েশন (বিএমএসএ) ও বান্দরবান আদিবাসী ছাত্র জনতা।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি সীমান্তের গহীন জঙ্গল থেকে ৪২ টি বার্মিজ গরু জব্দ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!