নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৬ জন

গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন বান্দরবানের সাংবাদিক রতন কুমার দে

Copy Link

গণমাধ্যমকর্মী হিসেবে জনসচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২৬ পেয়েছেন নিউজ২৪ সাবেক প্রতিনিধি ও কালের সমাজের বান্দরবান জেলা প্রতিনিধি রতন কুমার দে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ করুন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করুন’ স্লোগান সামনে রেখে বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার নিশ্চিতে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়।

এওয়ার্ড পাওয়া অন্য তিনজন হলেন, গাজী টেলিভিশনের বার্তা প্রধান ও মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের সাবেক সভাপতি মো. মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল), এবং বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফাহিম মোনায়েম।

সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কামরুল আহসান। বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, পরিবেশবিদ ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির, নগর পরিকল্পনাবিদ মেহেদী আহসান, ড. আদিল মুহাম্মদ খান, ড. ফরহাদু রেজা। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির।

সভায় সবুজ আন্দোলনের পক্ষ থেকে ৬টি গুরুত্বপূর্ণ দাবি প্রকাশ করা হয়। দাবিগুলো হচ্ছে, অন্তবর্তিকালিন সরকারের বাতিলকৃত ৩৭টি সোলার প্যানেল প্রোজেক্ট বাস্তবায়ন, লোডশেডিং ও জ্বালানী সংকটকে সাময়িকভাবে মোকাবেলার পরিবর্তে দীর্ঘমেয়াদি জ্বালানি রূপান্তরের সুযোগ হিসেবে নিতে হবে। রুফটপ সোলার, সৌরচালিত সেচ, ব্যাটারি স্টোরেজ, আধুনিক গ্রিড ও সহজ বিনিয়োগ এবং ঋণ- এই পাঁচটি খাতকে জাতীয় অগ্রাধিকার দিতে হবে। নেট মিটারিং ও গ্রীড সংযোগের জটিলতা দুর করে ব্যক্তি ও শিল্প প্রতিষ্ঠানকে সৌর বিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করতে হবে। কৃষি জমি রক্ষা করে অনাবাদি ও সরকারি অব্যবহৃত জমিকে বড় নবায়নযোগ্য প্রকল্পের জন্য অগ্রাধিকার দিতে হবে। জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ দ্রুত বাড়ানোর জন্য একটি সময়বদ্ধ জাতীয় কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে।

সভা শেষে প্রতিবছরের ন্যায় পরিবেশ রক্ষায় অবদান রাখায় পরিবেশ পদক গ্রিনম্যান-২৬ প্রদান করা হয় তিন প্রতিষ্ঠান এবং চার বিশিষ্ট নাগরিককে।দীর্ঘদিন নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা এবং উদ্যোক্তাদের পরামর্শক হিসেবে কাজ করায় জাস্ট এনার্জি ট্রানজিশন (অ্যাকশন এইড বাংলাদেশ) প্রতিষ্ঠানের পক্ষে সংবর্ধনায় অংশ নেন ম্যানেজার মো. আবুল কালাম আজাদ। দেশব্যাপী সবুজায়ান বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখায় মিশন গ্রীন বাংলাদেশ সংগঠনের পক্ষে সম্মাননা গ্রহণ করেন নির্বাহী প্রধান আহসান রনি। টেকসই নগরায়ন এবং সবুজায়ান বৃদ্ধিতে ভূমিকা রাখায় সাসটেইনেবল রিসার্চ এন্ড টেকনোলজি লিমিটেডকে গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২৬ প্রদান করা হয়। প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক নগর পরিকল্পনাবিদ আবু জুবায়ের। ব্যক্তি পর্যায়ে নগর পরিকল্পনায় গবেষক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ফরহাদুর রেজা গ্রীনম্যান অ্যাওয়াড গ্রহণ করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!