নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮১ জন

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিবাদ্য কে সামনে রেখে সারাবিশ্ব ও সারা দেশের ন্যায় বান্দরবান পার্বত্য জেলা সদরের জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান জেলা প্রশাসক এবং বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে মর্যাদাপূর্ণ ভাবে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

আজ ৩রা ডিসেম্বর (বুধবার) জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ সময় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক: মিল্টন মুহুরী এবং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট: শামীম আরা রীনী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক জিনিয়া চাকমা, এস এম মনজুরুল হক, সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক: মোঃ আবু তালেব সহ এ সময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান সদর সমাজসেবা কর্মকর্তা: সত্যজিৎ মজুমদার, শফিকুল ইসলাম, জর্জ ত্রিপুরা, লালহিম থাং বম, বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও জেলার বিভিন্ন স্থান হতে আগত প্রতিবন্ধী ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যাক্তিরা বোঝা ও নয় কোনো কারো করুনা পাত্র বর্তমানে প্রতিবন্ধী ব্যাক্তিরা আর পিছিয়ে নেই, তাদের প্রয়োজন শুধু একটুখানি আন্তরিকতা। তারা আন্তরিকতার সহযোগিতা পেলে দেশ ও সমাজের জন্য অন্যতম সম্পদে রুপান্তরিত হতে পারে। তারা আরো বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা কেবল নীতিমালার দায়িত্ব নয়; এটি একটি সামগ্রিক মানবিক অঙ্গীকার। বিশ্ব প্রতিবন্ধী দিবস ২০২৫ আমাদের সেই অঙ্গীকার আরও দৃঢ় করার সকলকে আহ্বান জানায় তারা।

আলোচনা সভা শেষে, অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ রা প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র ও সহায়ক উপকরণ বিতরণ এর মাধ্যমে আলোচনা সভা সমাপ্তি ঘটে।

উল্লেখ্য: প্রতিবছর ৩রা ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে। শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা।

আরো পড়ুন→বান্দরবান জেলা বিএনপি’র ৭ নেতার বহিস্কার আদেশ প্রত্যাহার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!