নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১ জন

বান্দরবান জেলা বিএনপি’র ৭ নেতার বহিস্কার আদেশ প্রত্যাহার

Copy Link

সংগঠন বিরোধী কর্মকান্ডের দায়ে বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি) থেকে বিভিন্ন সময়ে বহিষ্কৃত বান্দরবান জেলার ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে দলটি।

বুধবার (০২ ডিসেম্বর) বিকেলে বাংলদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে দলটি।

বহিস্কার আদেশ প্রত্যাহারকৃত নেতারা হলেন, বান্দরবান জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বান্দরবান সদর উপজেলার ৫ বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আলীকদম উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম, বান্দরবান জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক ও নাইক্ষ্যছড়ি উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হামিদা চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, আলীকদম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ রিটন, লামা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাকের হোসেন মজুমদার।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় বিভিন্ন সময়ে সংগঠন বিরোধী কর্মকান্ডের দায়ে সংগঠন বিরোধী কর্মকান্ডের দায়ে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখ তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এইদিকে, বহিষ্কার আদেশ প্রত্যাহারের পরপরই বান্দরবান জেলা বিএনপির আহ্ববায়ক ও ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর বাসভবনে ছুটে যান বান্দরবান সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুসসহ বহিষ্কার আদেশ প্রত্যাহারকৃত নেতাকর্মীরা। এসময় সাচিং প্রু জেরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার আশ্বাস দেন তারা।

বান্দরবান জেলা বিএনপির এই প্রভাবশালী নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের পরপরই বান্দরবানে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে আলোচনার ঝড়। দলটির অনেক নেতাই আশা করছেন দলের এই গুরুত্বপূর্ণ সময়ে ৩০০ নং আসনে বিএনপির এই প্রভাবশালী নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সামনের সংসদ নির্বাচনে।

আরো পড়ুন→পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে র‌্যালি–সমাবেশ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!