নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান জেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত হতে প্রায় ৫ কিলোমিটার ভেতরে পশ্চিম দরগাহ বিল কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন ৪ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে এটি কক্সবাজার ব্যাটালিয়নের অন্যতম বৃহৎ মাদকবিরোধী সাফল্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৩৪ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৬ মাসে (এপ্রিল ২০২৫ থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ১৩ লাখ ৪১ হাজার ১৩৫ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদকদ্রব্যসহ সর্বমোট ৪০ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ৩১০ টাকা মূল্যের z , প্রসাধনী, ঔষধ, জ্বালানী তেল, হার্ডওয়্যার সামগ্রী ও রশদসহ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করা হয়। সব মিলিয়ে ৫০ কোটি ৭৯ লাখ ৩০ হাজার ১৩১ টাকার মাদক ও চোরাচালানী মালামাল আটক করা হয় এবং ৯৫ জন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে কক্সবাজার ব্যাটালিয়ন নিয়মিত জনসচেতনতা ও মতবিনিময় সভা আয়োজন করছে। অবৈধ অনুপ্রবেশ, মাইন বিস্ফোরণ প্রতিরোধ, মাদক পাচার রোধে সীমান্তবাসীদের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া সীমান্ত এলাকার স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, খেলাধুলার সামগ্রী, দুঃস্থ নারীদের সেলাই মেশিন প্রদান, বৌদ্ধ বিহারে অনুদান এবং মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক সহযোগিতা প্রদানসহ নানা মানবিক কর্মকাণ্ডও পরিচালনা করছে বিজিবি।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন→বান্দরবানে চুরির অভিযোগে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ভিডিও ভাইরাল

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!