নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২ জন

বান্দরবানে চুরির অভিযোগে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ভিডিও ভাইরাল

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানে চুরির অভিযোগে দুই যুবককে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতনের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলায় ব্যাপক সমালোচনার ঝড় উঠে।

নির্যাতনের শিকাররা হলেন—তাজউদ্দীন (২৪) ও উহ্লামং মারমা। তাঁরা বান্দরবান সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোয়ালিয়া খোলা এলাকার বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তি হলেন সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোহাম্মদ শহীদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর রাতে গোয়ালিয়া খোলা এলাকায় এক চুরির ঘটনায় তাজউদ্দীন ও উহ্লামংয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরদিন (২৭ অক্টোবর) শালিসি বৈঠকের কথা বলে তাঁদের ডেকে নেওয়া হয় বান্দরবান সদর ইউপির ২ নম্বর ওয়ার্ডের রোয়াজা পাড়া এলাকার চিংনু মং মারমার চায়ের দোকানে।

সেখানে পৌঁছেই তাঁদের হাত পিছমোড়া বেঁধে নির্মমভাবে মারধর করা হয়। ভিডিওচিত্রে দেখা গেছে—চুলের মুঠি ধরে পেটানো হচ্ছে, আর্তচিৎকারে ভারী হয়ে উঠছে আশপাশের পরিবেশ। একপর্যায়ে মেম্বার শহীদুল ইসলামকে হাতে প্লাস নিয়ে তাজউদ্দীনের নখ তোলার চেষ্টা করতেও দেখা যায়।

অভিযুক্ত ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম

নির্যাতনের সময় অন্তত দুইবার জ্ঞান হারান তাজউদ্দীন। পরে আবারও তাঁকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

নির্যাতনের শিকার তাজউদ্দীনের পিতা আহমদ হোসেন বলেন, “আমার ছেলে সহজ-সরল প্রকৃতির। পূর্বশত্রুতার জেরে মিথ্যা চুরির অভিযোগ তুলে মেম্বার শহীদুল ইসলামসহ কয়েকজন আওয়ামী দোসর তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে। আমরা সাতজনের বিরুদ্ধে মামলা করেছি।”

বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী আনোয়ার হোসেন বলেন, “কোনো ইউপি সদস্যের আইনগত অধিকার নেই কাউকে এভাবে ডেকে এনে শারীরিক নির্যাতন করার। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও আইনবহির্ভূত কর্মকাণ্ড। বিষয়টি সন্ত্রাসী কার্যকলাপ হিসেবেই দেখা উচিত।”

অভিযুক্ত ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন,“তাজউদ্দীনের কোনো নখ তোলা হয়নি। আমি শুধু ভয় দেখানোর জন্য প্লাস হাতে নিয়েছিলাম। পরে বুঝেছি এটা আমার ভুল ছিল—নখ তোলার অভিনয় করাটা অনুচিত হয়েছে।”

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন,“আগের চুরির মামলায় গোয়ালিয়া খোলা এলাকা থেকে দুইজনকে ফরওয়ার্ড করা হয়েছে। নির্যাতনের ঘটনায় তাজউদ্দীনের পিতা বাদী হয়ে আলাদা একটি মামলা দায়ের করেছেন বলে আমরা জেনেছি।”

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে কঠিন চীবর দান উৎসবে–আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!