babul khan
২০ অক্টোবর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০০৮ জন

জাতীয় নির্বাচনে নীরব ব্যালট বিপ্লবের প্রত্যাশা জামায়াতের: অধ্যাপক আহসান উল্লাহ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ মন্তব্য করেছেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলার মাটিতে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর মতো ইসলামী শক্তির পক্ষে ‘নীরব ব্যালট বিপ্লব’ ঘটবে ইনশাআল্লাহ।

শনিবার (১৮ অক্টোবর, ২০২৫) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদ-এর সভাপতিত্বে আফাই মিলনায়তনে অনুষ্ঠিত রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যাপক আহসান উল্লাহ বলেন, বাংলাদেশে ইসলামের যে বিজয় মিছিল শুরু হয়েছে, তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিফলিত হবে। এজন্য তিনি জেলার সকল জনশক্তিকে এখন থেকে ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য কাজ করার নির্দেশ দেন।

সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর নির্বাচন (২০২৬-২০২৮ সেশনের জন্য) অনুষ্ঠিত হয় এবং জেলার সকল রুকন ভাই-বোনেরা আমীরে জামায়াতের ভোট প্রদান করেন।

জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল আউয়াল-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র কুরআন থেকে দরস পেশ করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বশর।

বান্দরবান ৩০০ নং আসনের জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর এড. মুহাম্মদ আবুল কালাম বক্তব্য পেশ করেন। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ হবে ইসলামের জাতীয় সংসদ, ইসলামী শক্তির সংসদ, যা ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু প্রমাণ করে দিয়েছেন।” তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক হামেদ হাসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলা উদ্দীন ইমামী, জেলা যুব ও মিডিয়া সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, জেলা মানব সম্পদ সম্পাদক বশর মাহমুদ, জেলা অফিস সম্পাদক আশরাফুল ইসলামসহ বিভিন্ন উপজেলা আমীরগণ।

বিস্তারিত পড়ুন→পাহাড়ে বসবাসরত সকলকে একসাথে কাজ করতে হবে: কে এস মং

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

আজন্ম পাপের উপাখ্যান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১০

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

১১

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

১২

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

১৩

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

১৪

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১৫

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১৬

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১৭

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১৯

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

২০
error: Content is protected !!