নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৫, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৬ জন

পাহাড়ে বসবাসরত সকলকে একসাথে কাজ করতে হবে: কে এস মং

Copy Link

বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত সকল জনগোষ্ঠীর শান্তি,সম্প্রতি,নিরাপত্তা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা,পাহাড়ের গণ মানুষের অবিসংবাদিত নেতা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং এর গণ সংযোগ ও মতবিনিময় সভার আয়োজন করেন বেতছড়া ইউনিয়ন বৈদ্য পাড়াবাসী।

শনিবার (১৮ অক্টোবর) সকালে ২নং তারাছা ইউনিয়নে আগমন উপলক্ষে,বেতছড়া পাড়া,বৈদ্য পাড়া গ্রামগুলোতে মানুষ উৎসব মুখর হয়ে স্বতঃস্ফূর্ত গ্রহণ করেন।

তিনি বেতছড়া বিদ্যালয়ে এক মতবিনিময় সভা যোগ দেন। পরে বৈদ্য পাড়া এলাকাবাসীরা আয়োজনে গণসংযোগ ও মতবিনিময় সভায় যোগ দেন।

সভায় রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উমংসিং এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১৬নং বেতছড়া মৌজা হেডম্যান হ্লাথোয়াইহ্রী, বাংলাদেশ আদিবাসী ফোরাম বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক উছোমং মারমা, ৩৪০নং তারাছা মৌজার হেডম্যান উনিহ্লা,নোয়াপতং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শম্ভু কুমার তঞ্চগ্যা,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক উবাসিং মারমাসহ এলাকার জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা।

সভায় প্রধান অতিথি কে এস মং বলেন,দীর্ঘ বছর ধরে পাহাড়ের অধিকার হারা নিপিড়ীত মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছি, প্রবল ইচ্ছে থাকা সত্বেও নিজ জেলা,নিজ এলাকার মানুষের কাতারে আসতে পারিনি। কাছে এসে শুনতে পারিনি দূর্গমে জনপদে বসবাসরত পাহাড়ের মানুষের কষ্টের গল্প। বিগত সময়ে ১৫/১৬ রাজনৈতিক মিথ্যা মামলায় জড়িয়ে আপনাদের সেবা করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। গত সরকার উন্নয়ন করেছে ঠিকই কিন্তু স্বজাতির উন্নয়নের কথা বলেনি। স্বজাতি উন্নয়নের কথা চিন্তা করেনি। শুধু রাস্তাঘাট আর মসজিদ,মন্দির,বিহারের উন্নয়নে মনোযোগী ছিলেন।

তিনি আরো বলেন, “আমি মনে করি একজন রাজনৈতিক নেতার কাজ মানুষের সেবা করা। পাহাড়ের শিক্ষা ও চিকিৎসা সেবা এখনো পিছিয়ে আছে। পাহাড়ের মানুষ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠলে উন্নয়নের পরিপূর্ণতা তবেই ফিরে আসবে।

বর্তমান এই সংকট সময়ে পাহাড়ে বসবাসরত সবাইকে একসাথে একজোটে কাজ করতে হবে।তখনই নিজেদের সংস্কৃতি,অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হবে। পাহাড়ের নেতৃত্বে নীতি আাদর্শ ঠিক রেখে চললে তবেই পাহাড়ের পাহাড়বাসীরা বাঁচবে।

শেষে তিনি পাহাড়ের মানুষের অধিকার,সংস্কৃতি ও সম্প্রীতি রক্ষার প্রতিশ্রুতি দেন এবং অবহেলিত এলাকাগুলোকে অগ্রাধিকারভিত্তিতে উন্নয়নের আওতায় আনার আশ্বাস দেন।

আরো পড়ুন→বনরূপা ব্যবসায়ী সমিতি নির্বাচনে প্রচারণায় তুঙ্গে সভাপতি প্রার্থী চৌধুরী হারুনুর রশীদের “দেওয়াল ঘড়ি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!