নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪০ জন

বান্দরবানে জামায়াতে ইসলামী সমর্থিত সংবাদকর্মীদের কর্মশালা অনুষ্ঠিত

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাংসদ সদস্য পদপ্রার্থীর বিজয় নিশ্চিত করতে জেলার সাত উপজেলার জামায়াতে ইসলামী পন্থী সংবাদকর্মীদের নিয়ে জেলা জামায়াতের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় বান্দরবান আল ফারুক ইনস্টিটিউট হল রুমে জেলা জামায়াতের মিডিয়া ইনচার্জ মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এস এম আব্দুস সালাম।

তিনি বলেন,,”নবীন সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। এক সময় এদেশে সাংবাদিকতা ছিল গুজবে ভরা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তাদের অনুসারী কিছু সাংবাদিক যখন তখন যার তার বিরুদ্ধে কাল্পনিক সংবাদ পরিবেশন করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছিলো। সেগুলো থেকে বেরিয়ে এসে সঠিক ও ইতিবাচক সাংবাদিকতার জন্য জামায়াতের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ কর্মশালার মাধ্যমে নতুন নতুন সাংবাদ কর্মী তৈরি হবে, যারা এই জনপদে সংবাদ কেন্দ্রীক গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে।”

বক্তব্যে তিনি আরও বলেন আগামী জাতীয় সাংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলা নায়েবি আমির এ্যাডভোকেট আবুল কালামকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শাখা। আগামী নির্বাচনে সাংসদ প্রার্থী এ্যাডভোকেট আবুল কালামের বিজয় নিশ্চিত করতে মিডিয়ার ভুমিকা অপরিসীম। তাই ভোটারদেরকে নিয়ে ভোট কেন্দ্রে এক সাথে কাজ করে যেতে হবে গণমাধ্যম কর্মীদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল আওয়াল, সহ-সেক্রেটারি অধ্যাপক গোলাম মোস্তফা তাজ,অফিস সম্পাদক আশরাফুল ইসলাম প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ৭ উপজেলার মিডিয়া সেলের সাংবাদিকেরা।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে সেনা রিজিওন কাপ ফুটবলে রানারআপ দলকে সংবর্ধনা দিল ১১ বিজিবি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!