নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর ২০২৫, ১১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৯২ জন

নাইক্ষ্যংছড়িতে সেনা রিজিওন কাপ ফুটবলে রানারআপ দলকে সংবর্ধনা দিল ১১ বিজিবি

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় সেনা রিজিওন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এ রানারআপ হওয়া দলকে সংবর্ধনা দিয়েছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে ব্যাটালিয়নের নিজস্ব মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২০ জন খেলোয়াড়কে নগদ ২০ হাজার টাকা ও উন্নত মানের ব্যাগ উপহার দেওয়া হয়। এছাড়া উপস্থিত খেলোয়াড় ও অতিথিদের জন্য দুপুরের খাবারের আয়োজন করে বিজিবি কর্তৃপক্ষ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, “খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। বিজয়ের চেয়ে বড় হলো অংশগ্রহণ। ভবিষ্যতে নাইক্ষ্যংছড়ি থেকে জাতীয় মানের খেলোয়াড় বেরিয়ে আসবে—এই আশাই রাখি।”

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় দলের ফুটবলার ও সদ্য জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ এবং বর্তমান বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদস্য উছাই মং মার্মা ছোট, মো. হোসাইন, ১১ বিজিবির জোন জেসিও মোশাররফ হোসেন, মেজর আশিক ইকবালসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও ব্যাটালিয়নের সদস্যরা।

শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মিলিত মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

আরো পড়ুন→থানচিতে রথ টানার মধ্য দিয়ে শেষ হলো প্রবারণা পূর্ণিমা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

নাইক্ষ্যংছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আলীকদমে বন্যা দুর্গতদের পাশে দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যা

আলীকদমের ইউপি চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি বরখাস্ত

পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

১০

বন্যাকবলিত তারাছা ইউপির তালুকদার পাড়ায় এখনো পৌঁছায়নি সরকারি কোনো সহায়তা

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের খাদ্য সহায়তা পেল রুমা উপজেলা

১২

ছবিতে দেখুন বান্দরবানের বন্যা পরবর্তী পরিস্থিতি

১৩

বান্দরবানে মাত্র ৫’শত টাকার জন্য খুন হলেন এক ব্যক্তি

১৪

২০ লাখ ইয়াবাসহ ঘুমধুম সীমান্ত থেকে এক মাদক কারবারি আটক

১৫

নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহয়তা দিলো জামায়াত ইসলামী

১৬

থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি

১৭

প্রবীণ ব্যক্তিত্ব মংসিংগ্য মারমার প্রয়াণে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর গভীর শোক

১৮

বান্দরবানে বন্যার্ত ২০ পরিবারের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন অরন্য দৃষ্টি

১৯

বান্দরবানে বন্যাকবলিত ১৪৫ পরিবার-কে ত্রাণ দিলো মেজর (অব.) ওয়াং টিং

২০
error: Content is protected !!