আরাফাত খাঁন
১২ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩ জন

বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন এন এ জাকির

Copy Link

বান্দরবান প্রেসক্লাবের আসন্ন ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন ঘিরে সরব হয়ে উঠেছে জেলার সাংবাদিক অঙ্গন। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে লড়তে আজ ১২ অক্টোবর (সোমবার) আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সময় টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি এন এ জাকির।

প্রেস ক্লাব সূত্রে জানাযায়, “বিগত মেয়াদে বান্দরবান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। প্রেসক্লাবের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, পেশাগত মান বৃদ্ধি এবং স্থানীয় সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে তিনি প্রশংসনীয় ও কার্যকরী ভূমিকা রেখেছেন।

বান্দরবানের কর্মরত কয়েকজন সাংবাদিক জানান, এন এ জাকির তাঁর বিগত মেয়াদের কাজ ও দায়িত্বশীলতার মাধ্যমে জেলার পুরো সাংবাদিক সমাজের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সহকর্মীদের যে কোনো সুখে-দুঃখে পাশে থাকার কারণে সহকর্মীদের নিকট তিনি বরাবরের মতোই পছন্দের শীর্ষ তালিকায় রয়েছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় এন এ জাকির বলেন, “বিগত দিনে বান্দরবান প্রেসক্লাবের সকল সম্মানিত সদস্য ও সহকর্মীদের সহযোগিতায় প্রেসক্লাবের মর্যাদা রক্ষা ও উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছি। সাংবাদিকদের অধিকার রক্ষা ও প্রেসক্লাবের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আমি আবারো সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। আমি সকল সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা এবং দোয়া প্রার্থী।”

নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে প্রেসক্লাব কেন্দ্রিক জল্পনা-কল্পনা ও উৎসাহ-উদ্দীপনা দিন দিন বাড়ছে। ক্লাব সদস্যরা আশা করছেন, উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে বান্দরবান প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।

বিস্তারিত→আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বান্দরবানের নতুন ডিসি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম আলোর ভিড়ে তুমি এক অকৃত্রিম মানুষের প্রতি

১

বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন এন এ জাকির

২

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বান্দরবানের নতুন ডিসি

৩

রাঙ্গামাটিতে মাহফিলের প্রধান বক্তার বয়ানে মুগ্ধ সনাতন ধর্মাবলম্বীরাও

৪

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বান্দরবান জেলা পরিষদের বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

৬

হেডম্যান-কারবারীরাও সরকারের অংশ: অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান

৭

মানবিক কর্মকাণ্ডের জন্যে গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড পেল হিল সার্ভিস রাঙামাটি

৮

দুর্গম পাহাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৩৮ বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত

৯

বন্ধ হলো সাজেক ভ্যালি পর্যটক কেন্দ্র

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথ অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

১১

নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

১২

রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্যে সড়ক অবরোধের ডাক

১৩

চাঁদা দাবির অভিযোগে এবার বন্ধ বান্দরবান-থানচি রুটের যাত্রীবাহী জিপ চলাচল

১৪

চাঁদা দাবির অভিযোগে এখনো বন্ধ বান্দরবান-থানচি রুটের বাস চলাচল

১৫

নাইক্ষ্যংছড়িতে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১৬

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশন শেষে বান্দরবানে ফিরলেন ৮০ রোগী

১৭

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এমপি মাধবী মার্মা

১৮

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

১৯

শান্তির বার্তা ছড়াতে পাহাড়ে চলছে ফানুস তৈরির উৎসব

২০
error: Content is protected !!