নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৬ জন

থানচিতে রথ টানার মধ্য দিয়ে শেষ হলো প্রবারণা পূর্ণিমা

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে তিন দিনব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা মাহা ওয়াগ্যেই পোয়ে অনুষ্ঠিত হয়েছে।

নানান ধর্মীয় আচার-অনুষ্ঠান, সামাজিক আয়োজনে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত উৎসবের প্রধান আকর্ষণ ছিল ফানুস উড়ানো এবং মহারথ টানার অনুষ্ঠান।

উৎসবের শেষ দিনে বৃহস্পতিবার বিকেলে থানচি কলেজ মাঠ প্রাঙ্গনে শুরু হয় রথযাত্রা। রথটি উপজেলা প্রধান সড়ক হয়ে বাজার ও গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ শেষে সাংগু নদীর ঘাটে পৌঁছালে সেখানেই বিসর্জনের মাধ্যে প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা সমাপ্তি ঘটে।

এই উপজেলায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই উৎসবটি স্থানীয়ভাবে মাহা ওয়াগ্যোই পোয়ে নামেও পরিচিত। তিন দিনব্যাপী এই উৎসবে ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রার্থনা, ধর্মীয় উপদেশ শ্রবণ, দান-খয়রাতসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে অংশ নেন। রথযাত্রার সময় রথের প্রদীপ প্রজ্জ্বলন করে জগতের সকল প্রাণীর সুখ-শান্তি কামনা এবং মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এসমং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য এ্যাড. উবাথোয়াই মারমা, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার প্রমুখ। উপস্থিত ছিলেন, মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উদযাপন কমিটির সভাপতি খ্যাইমংথুই মারমা।

রাতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণের মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েই শেষ হয় প্রবারণা পূর্ণিমার মাহা ওয়াগ্যোই পোয়ে তিন দিনব্যাপী উৎসব।

আরো পড়ুন→বান্দরবানে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা, ছিনতাইকারী আটক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!