Khaled Mahabub Khan Arafat
৮ অক্টোবর ২০২৫, ১১:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৫০ জন

বান্দরবানে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা, ছিনতাইকারী আটক

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্কুল শিক্ষিকা ছিনতাইয়ের ঘটনায় অংসাপ্রু মার্মা (২৪) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা ও পুলিশের বিশেষ একটি টিম।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকার গহীন পাহাড় থেকে স্থানীয় মার্মা সম্প্রদায়ের লোকজনের সহায়তায় তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক। এর আগের দিন মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার ছিনতাইয়ের শিকার হন।

ভুক্তভোগী জেসমিন আক্তার জানান, ‘স্কুল শেষে বাড়ি ফেরার সময় অংসাপ্রু পথরোধ করে আমাকে মারধর করে। আমি মাটিতে পড়ে গেলে সে আমার ব্যাগ, মোবাইল ফোন, ব্যাংক চেক ও কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।’

ঘটনার পরপরই উপজেলা প্রশাসন, শিক্ষক সমাজ ও স্থানীয় হেডম্যান–কারবারিদের উপস্থিতিতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করার আল্টিমেটাম দেয়া হয়। এর প্রেক্ষিতে স্থানীয়রা ও থানা পুলিশের বিশেষ একটি টিমের অভিযানে অভিযুক্ত অংসাপ্রু মার্মাকে আটক সক্ষম হয়।

আটক অংসাপ্রু মার্মা নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার ধুংরী হেডম্যান পাড়ার বাসিন্দা মংহ্লা প্রু মার্মার ছেলে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবল খেলোয়াড় ও মার্মা সম্প্রদায়ের নেতা উছাই মং মার্মা বলেন,অপরাধীর কোনো জাত বা ধর্ম নেই, অপরাধী অপরাধীই। এ ঘটনায় আমরা বিব্রত, দুঃখিত ও লজ্জিত। এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতায় অপরাধীকে ধরতে পেরেছি।’

ওসি মাসরুরুল হক জানান, ‘অংসাপ্রু নামের এক মারমা যুবক-কে থানা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। নাইক্ষ্যংছড়ি উপজেলায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ সর্বদা বদ্ধ পরিকর। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’

বর্তমানে আহত শিক্ষিকা জেসমিন আক্তার নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ির শিক্ষক সমাজ দ্রুত বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আরো পড়ুন→বান্দরবানে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা, ছিনতাইকারী আটক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১১

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১২

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৩

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৪

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৫

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

১৬

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

১৭

২০ বছর ধরে জেলা সদরে চাকরি করছেন উপ–সহকারী প্রকৌশলী আমানুর রহমান

১৮

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

১৯

বান্দরবান হলর্টিকালচার সেন্টারে দুই দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০
error: Content is protected !!