নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৯ জন

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির উদ্যোগে আর্থিক সহায়তা ও শিক্ষা সামগ্রী বিতরণ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদপত্র এবং ধর্মীয় উপাসনালয়ের জন্য অনুদান প্রদান করা হয়।

২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা প্রদান করেন ১১ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম কফিল উদ্দীন কায়েস।

অনুষ্ঠানে ১০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন করা ১১ জন শিক্ষার্থীকে সনদপত্র তুলে দেওয়া হয়।

৬০ জন শিক্ষার্থীর হাতে বই, খাতা, কলম, ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।অসহায় মানুষের বাড়ি নির্মাণ, মসজিদ-মাদ্রাসা উন্নয়ন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুটি মন্দিরে অনুদান প্রদান করা হয়।এছাড়াও বিভিন্ন অসহায় পরিবারকে আর্থিক সহায়তা ও ডেউটিন দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার এস এম কফিল উদ্দীন কায়েস বলেন,“সীমান্ত রক্ষার পাশাপাশি স্থানীয় অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্ব। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে গড়ে তুলতে এ সহায়তা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক ইলাহী, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুক্তাদির,সহকারী পরিচালক আল-আমিন, জোন জেসিও নায়েব সুবেদার মোশারফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক আবদুল হামিদ অনুষ্ঠানে অংশ নিয়ে বিজিবির এ মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানান।স্থানীয়রা বলেন, সীমান্ত অঞ্চলের মানুষ বিভিন্নভাবে বঞ্চিত ও পিছিয়ে আছে। বিজিবির এ ধরণের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহ বাড়াবে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিক আটক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!