নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৬ জন

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিক আটক

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে। এসময় ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের পশ্চিমকুল এলাকায় এ অভিযান চালানো হয়। মিয়ানমার দিক থেকে কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। তবে এসময় ১ জন রোহিঙ্গা মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গার নাম মো. আলম (৩০)। তার পিতা নুরুল হক এবং তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ (ইস্ট), ব্লক-এ-১ এর বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধারকৃত ব্যাগে মোট ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) এ প্রতিবেদককে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও জানান, আটক রোহিঙ্গাকে ইয়াবাসহ প্রচলিত আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে আসছে। তাদের ধারাবাহিক অভিযানে সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আরো পড়ুন→থানচিতে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!