নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২৫, ১১:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮২ জন

নাইক্ষ্যংছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা।

বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা রেস্ট হাউজ প্রাঙ্গণ থেকে বিশাল র‌্যালিটি বের হয়ে উপজেলা সদর ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মী অংশগ্রহণ করে এলাকাব্যাপী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

র‍্যালি তে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বান্দরবান জেলা আহ্বায়ক আলী হায়দার বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, রেজাউল করিম সোহেল, সদস্য জাহিদুল ইসলাম।

এছাড়াও অংশগ্রহণ করেন বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর, সাবেক ছাত্রনেতা খোকন আকবর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কাশেম, বিএনপি নেতা হায়দার আলী কোম্পানিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

র‍্যালি শেষে বান্দারবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর এর সঞ্চালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আলী হায়দার বাবলু বলেন, দেশ নিয়ে এখনো গভীর ষড়যন্ত্র চলছে। গণতন্ত্রকে ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে। কিন্তু বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে। আসন্ন নির্বাচনেও জনগণ ব্যালটের মাধ্যমে এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে।”

তিনি আরও বলেন, বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, বাইশারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাংবাদিক আবদুর রশিদ প্রমুখ ।

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।

আরো পড়ুন→বিজিবির জোন কাপ ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!