Khaled Mahabub Khan Arafat
২০ অগাস্ট ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২০২ জন

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার: অটোরিকশা জব্দ

Copy Link
[ppsp_buttons show="print,live_tv,picture,copy"]

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি নীল রঙের পুরাতন অটোরিকশা (টমটম) জব্দ করা হয়।

বুধবার (২০ আগস্ট) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের রূপনগর সাকিনের ব্রিজের মাথার পশ্চিম পাশে অভিযান চালিয়ে এই উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার দোছড়ি ইউনিয়নের লেমুছড়ি এলাকার মো. হোসাইন প্র. কালু ডাক্তারের ছেলে মুনতাসির মামুন (২০), নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আদর্শগ্রাম ১নং ওয়ার্ড বাসিন্দা আক্তার হোসেনের ছেলে আব্দুল হামিদ (২৫), এছাড়া জড়িত থাকার সন্দেহে অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার এসআই (নিরস্ত্র) উজ্জ্বল চন্দ্র সূত্রধর বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে আমরা রূপনগর এলাকায় তল্লাশি চালাই। এসময় দুইজনকে আটক করে তাদের হেফাজত থেকে ২ হাজার ইয়াবা ও একটি অটোরিকশা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন,“মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তঘেঁষা এলাকায় যেকোনো অপরাধ দমনে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। এ ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।”

মামলাটি নাইক্ষ্যংছড়ি থানায় এফআইআর নং–১৩, তারিখ ২০/০৮/২০২৫ খ্রি: এবং জি আর নং–১০২/২০২৫ হিসেবে রুজু করা হয়েছে।

স্থানীয়রা পুলিশের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদক চক্রের মূলহোতাদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন→পার্বত্য চট্টগ্রামের নবীন চিত্রশিল্পীদের নিয়ে ‘পাহাড়ের প্রতিধ্বনি’ শীর্ষক দিনব্যাপী আর্ট ক্যাম্প আয়োজিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতারণার অভিযোগে আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে রাজবিলায় প্রস্তুতি সভা

সমাজ রক্ষায় মাদককে ‘না’ বলার আহ্বাননে বান্দরবানে মানববন্ধন

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বিশিষ্ট ৩২ নাগরিকের বিবৃতি

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

নাইক্ষ্যংছড়ি সফরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

১১

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

১২

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

১৩

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

১৪

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

১৫

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

১৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১৭

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১৮

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১৯

জনপদের নীরব সেবক–কে এস মং

২০
error: Content is protected !!