বান্দরবান জেলা যুবদলের সহসভাপতি ও আলিকদম উপজেলার জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক ইলিয়াস মিয়াকে জালিয়াতি ও প্রতারণাসহ নানা অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) কেন্দ্রীয় যুবদলের যুগ্নসম্পাদক ও দপ্তরের দায়িত্ব প্রাপ্ত মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় জালিয়াতি ও প্রতারণাসহ নানা অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বান্দরবান জেলা যুবদলের সহসভাপতি ও আলিকদম উপজেলা আহবায়ক মো. ইলিয়াস মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনেম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বহিস্কৃতদের কোন ধরনে অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, ঘটনার সত্যতা পেলে জেলা যুবদলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আরো পড়ুন→বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে রাজবিলায় প্রস্তুতি সভা
No tags found for this post.
মন্তব্য করুন