আরাফাত খাঁন
২৬ জুন ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৮৫ জন

সমাজ রক্ষায় মাদককে ‘না’ বলার আহ্বাননে বান্দরবানে মানববন্ধন

Copy Link

আজ শুক্রবার (২৬ জুন) বিকেলে প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভার উদ্যোগে বান্দরবান প্রেসক্লাবের সামনে “নিজে, পরিবার, সমাজ ও দেশকে সুস্থ-সুন্দর রাখতে হলে মাদককে না বলতে হবে”— এই স্লোগান ও আহ্বানকে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় এতে ছাত্র-শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, লেখক, মানবাধিকার কর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি সুন্দর দেশ ও সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। মাদকের করাল গ্রাসে পরিবার ভেঙে যাচ্ছে এবং সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই যুবসমাজ তথা তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। একই সঙ্গে নিজেকে পরিবর্তনের পাশাপাশি অন্যদেরও মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা।

 

বক্তারা দেশের বর্তমান মাদক পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে জানান, বর্তমানে দেশে মাদক-সংক্রান্ত মামলার সংখ্যাই প্রায় ৮২ হাজার। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদকের অপব্যবহার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে আরও জোরালো ও কার্যকর ভূমিকা পালন করার তাগিদ দেওয়া হয়।

কর্মসূচির শেষভাগে উপস্থিত সকলে মাদকের বিরুদ্ধে সমাজ গঠনে একযোগে কাজ করার শপথ বাক্য পাঠ করেন।

প্রথম আলোর বান্দরবান জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমার সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটি বান্দরবান জেলার সভাপতি অংচ মং মারমা, নারী নেত্রী উসিংম্যা মারমা ও কৃপা ত্রিপুরা, অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুর রহমান প্রামাণিক, বান্দরবান সরকারি কলেজের সহকারী মেহেদি হাসান, হিল রাইটার্স ইউনিয়নের সভাপতি মংক্য শোয়েনু নেভী, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, কোকাচরন বাহাদুর প্রমুখ।

আরো পড়ুন→পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বিশিষ্ট ৩২ নাগরিকের বিবৃতি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১০

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১১

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১২

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৩

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৪

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৫

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৬

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

১৭

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১৮

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

১৯

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য হলেন জসিম উদ্দিন তুষার

২০
error: Content is protected !!