পাহাড়কন্ঠ ডেস্ক
২২ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩৪ জন

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

Copy Link

পার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের বিদ্যমান আয়কর অব্যাহতি সুবিধা বহাল রাখার দাবি জানিয়েছেন তিন পার্বত্য জেলার সংসদ সদস্য এবং সংরক্ষিত আসনের এক নারী সংসদ সদস্য।

গতকাল অর্থ উপদেষ্টার কাছে পাঠানো এক যৌথ চিঠিতে খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির সংসদ সদস্য,দীপেন দেওয়ান,বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা এ দাবি জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ষষ্ঠ তফসিলের প্রথম অংশের ২৭ নম্বর অনুচ্ছেদ এবং পরবর্তীতে আয়কর আইন ২০২৩-এর ষষ্ঠ তফসিলের প্রথম অংশের ১৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়ি জেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ব্যক্তিরা পার্বত্য জেলাগুলোতে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে অর্জিত আয়ের ওপর কর অব্যাহতি পেয়ে আসছেন।

তবে গত ১০ জুন জাতীয় সংসদে উত্থাপিত অর্থ বিল-২০২৬ এ উক্ত ১৯ নম্বর অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী আগামী ১ জুলাই ২০২৬ থেকে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর চাকুরিজনিত আয় এবং আর্থিক সম্পদ থেকে অর্জিত আয় করের আওতায় আসবে।

চিঠিতে সংসদ সদস্যরা উল্লেখ করেন,ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জনগণের ব্যবসা-বাণিজ্যে অংশগ্রহণ সীমিত এবং সরকারি ও বেসরকারি চাকুরিতেও তাদের প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে কম।তাই তাদের বিদ্যমান কর অব্যাহতি সুবিধা অব্যাহত রাখা প্রয়োজন।

এছাড়া পার্বত্য তিন জেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠান,কোম্পানি,সমিতি,সংঘ এবং সমবায় সমিতিগুলোকেও কর অব্যাহতির আওতায় আনার প্রস্তাব করেন তারা,যাতে এসব অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও উৎসাহিত হয়।

সংসদ সদস্যরা আয়কর আইন ২০২৩-এর ষষ্ঠ তফসিলের প্রথম অংশের ১৯ নম্বর অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব বাতিল করে তাদের সুপারিশ অনুযায়ী নতুন বিধান সংযোজনের আহ্বান জানান।

চিঠির অনুলিপি প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান এবং এনবিআরের সদস্য (আয়কর)-এর কাছেও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাক্ষরকারীরা।

আরো পড়ুন→বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!