নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২৫, ৫:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৫ জন

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের জালে আটক-১

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি ফাঁড়ি পুলিশের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে চথোয়াইওয়ান মার্মা (২০) নামে এক জনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হকের নির্দেশে সোনাইছড়ি পুলিশ ফাড়ি কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্বে এসআই ফেরদৌস রনি সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।

শুক্রবার (১৫ আগস্ট ) রাত ১১টা ৪৫ মিনিটে সোনাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ক্যায়াংপাড়া গ্রামের ইউনিয়ন পরিষদ ভবনের প্রায় ১০০ গজ পূর্ব পাশে পাকা সড়কে এই অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

অভিযানে নাইক্ষ্যংছড়ি উপজেলার জুমখোলা এলাকার পিং আচং মার্মার ছেলে চথোয়াইওয়ান মার্মা-কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘেঁষা এলাকায় প্রতিনিয়তই মিয়ানমার থেকে ইয়াবা পাচারের চেষ্টা চলে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এসব মাদক নিয়ন্ত্রণে কাজ করছে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের জালে আটক-১

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!