নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯০ জন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৯,৬২০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর লেম্বুছড়ি বিওপি’র একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯,৬২০ পিস বার্মিজ ইয়াবা আটক করে।

জানা যায়, সীমান্ত পিলার ৫০-২-এস থেকে আনুমানিক ১৫০ গজ এবং আন্তর্জাতিক শূন্য রেখা হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত নাইক্ষ্যংছড়ির কাটাপাহাড় নামক স্থানে জিআর-৩৫৫৭১৩

এমএস ৮৪সি/৭) মাদক চোরাচালানবিরোধী এ অভিযান পরিচালিত হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্তের পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরে স্থানটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৯ হাজার ৬২০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, আমাদের নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান কঠোরভাবে প্রতিহত করা হবে।

উদ্ধারকৃত ইয়াবা ধ্বংসের লক্ষ্যে যথাযথ নীতিমালার আওতায় ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন,আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, স্থানীয় সচেতন মহল ও সীমান্তবাসীরা ১১বিজিবির এই সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং মাদকের ভয়াল থাবা রুখতে বিজিবিকে আরও শক্তিশালী করার দাবি জানিয়েছেন।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে সোর্স সন্দেহে একজনকে কুপিয়ে হত্যা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!