Khaled Mahabub Khan Arafat
১২ মে ২০২৫, ৯:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৭১ জন

সীমান্তে চোরাকারবারিদের বড় চালান ধরা, ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

রবিবার (১১ মে) রাত আনুমানিক ৯ টা ১০ মিনিটের দিকে পরিচালিত এ অভিযানে মাদক চোরাচালানির বড় একটি চালান ধরা পড়ে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সুত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে, এমন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ অভিযানিক দল সীমান্ত এলাকায় স্থানীয় আবুল হোসেনের বাড়ির পাশে ধানখেতে কৌশলগতভাবে অবস্থান গ্রহণ করে। রাত আনুমানিক ৯ টা ১০ মিনিটের দিকে কাপড়ের ব্যাগ হাতে করে দুইজন ব্যক্তি সামনের দিকে অগ্রসর হলে ওত পেতে থাকা বিজিবির সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে এবং বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারি কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারে সুযোগে দ্রুত মিয়ানমারের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির টহল দল কর্তৃক ঘটনাস্থল তল্লাশি করে মাদক কারবারি ফেলে যাওয়া ব্যাগের ভিতরে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হলেও মাদক বহনকারীদের আটক করা সম্ভব হয়নি।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি বলেন,”বাহিনীর সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছে। মাদকের চালান আটক ও অপরাধ দমনেই আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং সীমান্ত এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী জনগণের সহায়তায় এ অভিযান সম্ভব হয়েছে। তিনি আরও বলেন,চোরাচালানকারীরা রাতের অন্ধকারে সুযোগ নিয়ে সীমান্ত ব্যবহার করে ইয়াবা ঢোকানোর চেষ্টা করে। তবে নিয়মিত টহল ও অভিযানের কারণে তাদের সে চেষ্টা সফল হচ্ছে না।এদিকে, বিজিবির সফল অভিযানের বিষয়ে স্থানীয় বাসিন্দারা এ প্রতিবেদককে বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের গন্ধ পাওয়া যাচ্ছিল। বিজিবির এই অভিযানে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে।

সীমান্ত এলাকায় শান্তি রক্ষা এবং মাদক চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। কোনো চোরাকারবারিকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেছে বাহিনীটি।

আরো পড়ুন→জিয়ার মাজারে শ্রদ্ধা: রাজনীতিতে সক্রিয় প্রত্যাবর্তনের ঘোষণা দিলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

নাইক্ষ্যংছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

রোয়াংছড়িতে ১৫৫ জনের মাঝে ল্যাট্রিন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মুখোশের আড়ালে

রুমায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

১০

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

১১

পাহাড়ের বাতিঘর:কে এস মং

১২

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৩

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

১৪

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

১৫

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

১৬

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

১৭

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

১৮

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

১৯

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

২০
error: Content is protected !!