নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৫, ১১:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২১ জন

নাইক্ষ্যংছড়িতে চাক নৃ-গোষ্ঠীর পানি খেলা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান মহাধুমধামে সম্পন্ন

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দেশের বিলুপ্তপ্রায় চাক নৃ-গোষ্টির মৈত্রী পানি বর্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বর্ণিল সাজে ২ দিন ব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বাংলা নববর্ষ তথা মাহা সাংগ্রাই পোয়ে ২০২৫ উপলক্ষ্যে এ অনুষ্ঠিত অনুষ্ঠানে খিলা খেলা ও পানি খেলা হরেক রকম খেলার আযোজন করা হয়।

শুক্রবার ( ১৮ এপ্রিল) সকাল থেকে নাইক্ষংছড়ি সদর ইউনিয়নের চাক হেডম্যানপাড়া সংলগ্ন মাঠে নারী-পুরুষেরা রং বেরং পোশাকে সজ্জিত হয়ে যুব-যুবতী ও কিশোর কিশোরীরা আনন্দ ভাগাভাগি করতে দলে দলে নেচে গেয়ে মৈত্রী পানি বর্ষা অনুষ্ঠানের প্যান্ডেলে প্রবেশ করে।

 আয়োজকরা জানান, গেল বছরের সব দুঃখ গ্লানি মুছে ফেলতে একে অপরে মৈত্রী পানি ছিটিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন তারা। এতে বয়স্ক নর নারীরাও অংশ নেন। প্রতি বছর এ অনুষ্ঠানে আয়োজন চলে। এ বছর বান্দরবান চাক নৃ-গোষ্ঠী সাংস্কৃতি ইনস্টিটিউটের সার্বিক সহযোগীতায় আয়োজনটি আরো ব্যাপক ভাবে অনুষ্ঠিত হয়। গত দু’দিন ধরে এখানে অনুষ্ঠিত হয়,ঘিলা খেলা, রশি খেলা, হাঁস খেলা, তৈল বাঁশে আরোহন, বাজনার তালে তালে চেয়ারখেলা সহ হরেক রকম খেলা।

আয়োজক কমিটির সভাপতি জানান, বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়ের মাহা সাংগ্রাই পোয়ে উপলক্ষে আয়োজিত এ মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন,বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সিনিয়র স্টাফ খংছাইন চাক।

এর আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইচিং অং চাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ মাহবুব ইলাহী, নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেস ক্লাব প্রতিষ্ঠতা-সভাপতি মাঈনুদ্দিন খালেদ, বান্দরবান চাক নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউটের কালচার্ল অফিসার কালিপদ দাস, বিশিষ্ট চাক নেতা উচালা চাক, ২৭০ মৌজার হেডম্যান বাছাচিং চাক, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাংবাদিক মোহাম্মদ ইউনুছ প্রমূখ। সভা সঞ্চলনা করেন উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চাইলা অং চাক।

শেষ পানি ছিটিয়ে আনন্দে ভাগাভাগি করে মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে চাক সস্প্রদায়ের যুবক যুবতীরা। প্রতি বছর এই চাক সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত হলেও এলাকায় পাহাড়ি- বাঙালি বিভিন্ন সম্প্রদায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ বছর মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

এ উৎসবটি আয়োজন করেন, বান্দরবান ক্ষুদ্র চাক নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে চাক হেডম্যান পাড়া মাহা সাংগ্রাইং উৎসব উদযাপন কমিটি।

অনুষ্ঠানটি সুস্থ ও সুন্দরভাবে সম্পন্ন হয়, এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন কমিটির সংশ্লিষ্টরা।

আরো পড়ুন→খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!