Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা দিবস

Link Copied!

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। সূর্য উদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮ টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ ও কুচকাওয়াজের উদ্বোধন করেন প্রধান অতিথি বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. মনজুরুল হক, মো. আবু তালেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট নবাব আলী, আরো সরকারের বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তারা।

উক্তু অনুষ্ঠানে উল্লেখযোগ্য ছিল পুলিশ, আনসার ও ভিডিপি দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলের মনোমুগ্ধকর শরীর চর্চা প্রদর্শনী।

এছাড়াও, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে মহান স্বাধীনতা দিবস উদযাপন