Khaled Mahabub Khan Arafat
১০ মার্চ ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭২৫ জন

রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের রোয়াংছড়িতে মুখোশের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি শ্লোগানকে সামনে রেখে রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া উপজেলা শিশুপার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মহড়া শেষে বর্ণাঢ‍্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

 

উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১০ মার্চ ২০২৫) দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো.সাইফুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবদুল আল মামুন, কৃষি কর্মকর্তা মো. এহশানুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল উদ্দিন,সমাজসেবা কর্মকর্তা থুইয়ইচিং মারমা, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অফিসের কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদার, আনসার ও ভিডিপি কমান্ডার রফিকুল ইসলাম।

উক্ত আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস আজ। প্রতি বছর ১০ মার্চ দিবসটি উদযাপন করা হয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন দুর্যোগ সহনশীল, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে লক্ষে কাজ করতে হবে। ভৌগোলিকভাবে বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ এবং বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও একটি শক্তিশালী ও কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সময়োপযোগী পরিকল্পনা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি হ্রাসের ওপর গুরুত্বারোপ করতে হবে।

তিনি তার বক্তব্যে আরো বলেন, প্রতি ৩ মাসে অন্তর এসব মহড়া করা দরকার বলে মনে করেন তিনি। স্টেশন কর্মকর্তার পরিচালনায় অগ্নি নির্বাপক, ভূমিকম্প বিষয়ক মহড়ায় অংশ নেন রোয়াংছড়ি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিতি ছিলেন।

আরো পড়ুন→মানসিক ভারসাম্যহীন আশিকুরকে পরিবারের কাছে হস্তান্তর

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১০

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১২

জনপদের নীরব সেবক–কে এস মং

১৩

থানচিতে বিজিবির হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন

১৪

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

১৫

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

১৬

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

১৭

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

১৮

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

১৯

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

২০
error: Content is protected !!