আরাফাত খাঁন
১৮ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৪২ জন

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

Copy Link

বান্দরবান: বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি মোঃ নুরুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর-এর নেতৃত্বে নতুন কমিটির নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মংয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

​বৃহস্পতিবার (১৮ জুন) নির্বাচন-পরবর্তী এই সাক্ষাতে নবনির্বাচিত নেতারা কে এস মং-কে ফুলেল শুভেচ্ছা জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় নতুন কমিটির পক্ষ থেকে শ্রমিক সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কে এস মংও নবনির্বাচিত নেতাদের মিষ্টিমুখ করিয়ে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

​শুভেচ্ছা বিনিময়কালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং শ্রমিকদের প্রতি তার অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবনে আমি সবসময় শ্রমিকদের সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। পাহাড় কিংবা সমতল—যেখানেই শ্রমিকরা কোনো সমস্যায় পড়বেন, সেখানেই আমাকে পাশে পাবেন।” শ্রমিকদের কল্যাণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী দিনগুলোতেও তার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

​আন্তরিকতাপূর্ণ এই আলোচনার শেষে তিনি উপস্থিত শ্রমিক নেতাদের শারীরিক সুস্থতা ও সার্বিক খোঁজখবর নেন। শ্রমিকদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যতে একটি আনন্দদায়ক প্রীতি-পিকনিক আয়োজনেরও প্রস্তাব দেন তিনি।

​উক্ত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপতং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সম্ভু কুমার তঞ্চঙ্গ্যা, আদিবাসী ফোরাম বান্দরবান জেলা কমিটির,সাধারণ সম্পাদকউছো মং মারমা, সাংবাদিক বাবুল খাঁন, সাইফুল ইসলাম, প্রকৃতি বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আরও পড়ুন –জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

নাইক্ষ্যংছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

রোয়াংছড়িতে ১৫৫ জনের মাঝে ল্যাট্রিন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মুখোশের আড়ালে

রুমায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

১০

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

১২

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

১৩

পাহাড়ের বাতিঘর:কে এস মং

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৫

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

১৬

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

১৭

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

১৮

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

১৯

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

২০
error: Content is protected !!