babul khan
১৩ মে ২০২৬, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩০০ জন

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে আলোচনায় এগিয়ে কাউন্সিলর আনোয়ার

Copy Link
[ppsp_buttons show="print,live_tv,picture,copy"]

আসন্ন জাতীয় কাউন্সিলকে সামনে রেখে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত এই ইউনিটে নতুন করে নেতৃত্ব নির্বাচন নিয়ে দলীয় অঙ্গনে চলছে জোর আলোচনা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম ঘুরে বেড়াচ্ছে।

দলীয় সূত্র বলছে, এবার ত্যাগী, সক্রিয় ও গ্রহণযোগ্য নেতাদের মূল্যায়নের পাশাপাশি তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিয়ে ঢেলে সাজানো হতে পারে মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি। ইতোমধ্যে নতুন নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা। বেশ কয়েকজনের নাম যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানা গেছে।

বিএনপির একাধিক সূত্র বলছে, নতুন কমিটিতে অপেক্ষাকৃত তরুণ ও গ্রহণযোগ্য নেতাদের প্রাধান্য দেওয়া হবে। এছাড়া ত্যাগীদের মূল্যায়ন করা হবে। দীর্ঘদিন ধরে যারা রাজপথে লড়াকু সৈনিকের মতো বিভিন্ন মিছিল, মিটিংসহ রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন, এমন নেতাকর্মীরা স্থান পাবে নতুন কমিটিতে।

জানা গেছে, সাংগঠনিক কাঠামো গতিশীল ও কার্যকর করতে কমিটিতে বড় ধরনের পরিবর্তনের নির্দেশনা এসেছে। কেন্দ্রীয় কাউন্সিলের আগেই আসতে পারে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা।

সভাপতি পদে আলোচনায় যারা: দলীয় সূত্র জানা গেছে, ঢাকা মহানগর উত্তরের সভাপতি পদে আলোচনায় আছেন, কাউন্সিলর আনারুজ্জামান’ নামে পরিচিত আনারুজ্জামান আনোয়ার। এছাড়া ঢাকা মহানগর উত্তরের সভাপতি পদে আলোচনায় রয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর। মামুন হাসান এবং শফিকুল ইসলাম মিল্টন।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা: মহানগর উত্তর বিএনপির বর্তমান সদস্য সচিব মোস্তফা জামান আলোচনায় রয়েছেন নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে। এছাড়া সাধারণ সম্পাদক পদে আলোচনায় উঠে এসেছে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদের নাম।

প্রসঙ্গত, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটির মেয়াদ সাধারণত দুই বছর। তবে দলীয় হাইকমান্ড বিশেষ প্রয়োজনে আহ্বায়ক কমিটি গঠন বা আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করতে পারে।

উল্লেখ্য, সবশেষ, ২০২৪ সালের ৪ নভেম্বর আমিনুল হককে আহ্বায়ক এবং মোস্তফা জামানকে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানচিতে কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক অধিবেশন

১১ বিজিবির বিশেষ অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতারণার অভিযোগে আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে রাজবিলায় প্রস্তুতি সভা

সমাজ রক্ষায় মাদককে ‘না’ বলার আহ্বাননে বান্দরবানে মানববন্ধন

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বিশিষ্ট ৩২ নাগরিকের বিবৃতি

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

নাইক্ষ্যংছড়ি সফরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

১০

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

১১

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

১২

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

১৩

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

১৪

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

১৫

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

১৬

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

১৭

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১৯

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

২০
error: Content is protected !!