নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ৭ম শ্রেনীতে পড়ুয়া এক মাদ্রাসার ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
জানা যায়, ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ জানুয়ারি) বেলা আনুমানিক ১২ টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের যৌথ খামার পাড়ার নিজ বসত ঘরে।
নিহিত শাহরিন ছিদ্দিকা (১৩) বাইশারী ইসলামি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী। তার পিতার নাম আবু তালেব। তিন বোন ও তিন ভাইদের মধ্যে সে ৩য় তম সন্তান। পিতা আবু তালেব জানান মেয়ের মা মহেশখালীতে বড় মেয়ের শাশুড় বাড়ীতে বেড়াইতে যান। পিতা অসুস্থতার কারনে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। ছোট্ট ২ সন্তান একজন নুরানী মাদ্রাসায় ও আরেকজন বাইশারী বাজারে একটি চায়ের দোকানে থাকেন। বাড়ীতে মেয়েটি একাই ছিলেন।
পিতা আবু তালেব আরো জানান, বেলা ২ টা ৩০ এর দিকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়ি ফিরে মেয়েকে অনেক ডাকাডাকি করেও যখন সাড়া পাননি তখন বাড়ীর ভিতর প্রবেশ ঘরের টিনের চালের গাছের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মেয়েকে, তাকে উদ্ধার করে করে নিচে নামিয়ে দেখেন অনেক আগেই তার প্রাণ চলে গিয়েছে।
পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আবু তাহের কে জানানো হলে তিনি বাইশারী তদন্তকেন্দ্রের ইনচার্জ কে ঘটনাটি অবহিত করেন।
পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে যান এবং মরদেহ সুরতহলের জন্য প্রস্তুত করেন।
ঘটনা স্থলে যাওয়া পুলিশের সাব ইনেসপেক্টর মোঃ আবু সায়েম জানান, মরদেহ সুরতহাল করা হবে এবং ডাক্তারের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাবেনা।
আশ পাশের লোকজনের সাথে কথা বলে জানা যায়, মেয়েটি অনেক ভাল এবং কারো সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে ও তারা দেখেনি।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ির ফুলতলী পয়েন্টে ৩১টি বার্মিজ গরু ১১ বিজিবি’র হাতে জব্দ


