নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৪, ৫:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫৪ জন

বড়দিনে বান্দরবানের দুর্গম দুই উপজেলায় সেনাবাহিনী কৃতক কেক ও সহায়তা প্রদান

Copy Link

থানচি প্রতিনিধিঃ খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উৎসব উদযাপন উপলক্ষে বান্দরবানের দুর্গম দুই উপজেলা রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের কেক এবং মানবিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার সকালে ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের প্রাতাপাড়া, বাশিরামপাড়া, সিমত্লামপিপাড়া, শেরকরপাড়া, ও জারুলছরিপাড়ায় বড়দিন উৎসব উপলক্ষে ক্রিসমাস কেক, গীর্জার জন্য সোলার সিস্টেম, ৩২” টিভি, সাউন্ড স্পিকার ও স্কুলের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে বড়দিন উপলক্ষে সোলার পেনেল উপহার।

দি ম্যাজেস্টিক টাইগার্স এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন, বিএসপি, পিএসসি স্বয়ং উপস্থিত হয়ে বিভিন্ন পাড়াতে উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় ব্যাটালিয়নের উপঅধিনায়ক ও সেনা সাবজোন কমান্ডার ছাড়াও সামরিক বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বড়দিনের কেক ও অনুদান পেয়ে এলাকার কমিউনিটি চার্চের ধর্মগুরু, পাড়ার কারবারিগণ এবং পাড়াবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এটি আমাদের ধর্মীয় বড় উৎসব। সেনাবাহিনী আমাদের যে সেবা ও সহযোগীতা করছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন ও আত্নীয় স্বজন নিয়ে উৎসবমুখর পরিবেশে উৎসব পালন করবো। আমরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

সেনাবাহিনীর সাথে উপহার প্রাপ্ত গ্রামবাসী।

উল্লেখ্য যে, কে এন এফ এর নানাবিধ সৃষ্ট সমস্যার কারণে গত ২০২২ সালে প্রাতাপাড়ার লোকজন গ্রাম ছেড়ে চলে যায় পরবর্তীতে ২০২৩ সালে সেনাবাহিনীর সহযোগিতায় তারা পুনরায় পুনর্বাসিত হয়। বড়দিনের এই উৎসবে সেনাবাহিনীর সহযোগিতা পাওয়ার পর কৃতজ্ঞতা জ্ঞাপন করে পাড়ার ভারপ্রাপ্ত কারবারি ও ধর্মযাজক পাকত্লিরং বম বলেন, বম সম্প্রদায় কখনো কেনএফ এর সহযোগী ছিল না। তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়, সেনাবাহিনী সর্বদাই তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহযোগিতা করে আসছে। যার কারণে কেএনএফ বর্তমানে নানা ধরনের অপপ্রচার এবং মিথ্যা খবর প্রকাশ করছে। তারা কখনোই কেএনএফ এর কার্যক্রমকে সমর্থন করে না, তাদের আস্থা সেনাবাহিনীর উপর আছে। আজকে আমাদের প্রাতা পারা গ্রামের গরীব-দুস্থ সবাই আমরা বড়দিন উপলক্ষে যে উৎসব করতে পারছি এর পেছনে সেনাবাহিনীর অনেক বড় অবদান রয়েছে।

বড়দিনের উৎসব আয়োজনের ব্যাপারে অধিনায়ক ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট বলেন, সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কে এন এফ এর সৃষ্ট অপপ্রচার কখনোই সফল হবে না এবং তাদের সৃষ্ট অস্থিরতা অচিরেই দূর হবে শান্তি সম্প্রীতির এই বান্দরবানে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর বলে তিনি জানান।

আরো পড়ুন >>>থানচিতে বিভিন্ন গীর্জায় বড়দিনের প্রার্থনা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!