মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিয়ে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ।
আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক শুনানি করেন।
২০২০ সালের ১০ মার্চ হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ, জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন । রায়ের আদেশের অংশে আদালত বলেন, ‘আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।’
এর আগে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে রিট করেন,পরবর্তীতে ২০২০ সালের ১০ মার্চ শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট। সে রায়ের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেটির ওপর শুনানি নিয়ে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে- হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে।
আরো পড়ুন >>>যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লং মার্চ টু আখাউড়া বুধবারে
No tags found for this post.
মন্তব্য করুন