নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৫৯ জন

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারে বিমান থেকে ছুড়া মটারশেলের আতঙ্ক।

Copy Link

নাইক্ষ‍্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের কয়েকটি পয়েন্ট দিয়ে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী আরকান আর্মির সাথে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ২টা থেকে তুমুল গোলাগুলি শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

সদর ইউনিয়নের জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ পয়েন্ট ৪৫ নং পিলার এলাকার  বিপরীতে শূন্য লাইন থেকে মিয়ানমারের সামান্য অভ্যন্তরে আরাকান আর্মি কর্তৃক দখলকৃত ছালিডং ক্যাম্প এলাকায় থেমে থেমে প্রায় ৪০ রাউন্ড মটারশেলের শব্দ শোনা গিয়েছে নাইক্ষ‍্যংছড়ি সীমানন্তিক জনপদে।

উক্ত মটারশেল বিস্ফোরণে হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। অপর দিকে,নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের আওতাধীন ৪৬ নং সীমান্ত পিলার থেকে ৪৮ নং সীমান্ত পিলার ফুলতলিতে দুপুর ২ টা থেকে ৯ মিনিট পযর্ন্ত চারটি মটারশেল বিস্ফোরণের বিকট শব্দের আওয়াজে সীমান্তিক জনপদে আতংক ছড়িয়ে পড়ে।

এইসব শব্দ নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকার প্রায় আধা কিলোমিটার ভিতরে শুনতে পান বলে জানান, মোঃ রাশেল এবং মোঃ ফরিদ। অন‍্যদিকে ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি এলাকার ৪০/৪১ সীমান্ত পিলারের মাঝামাঝি জায়গা দিয়ে বিকেল ৩টার সময় মিয়ানমার বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মিয়ানমার সীমান্তের সামান্য  ভিতরে অবস্থান করেন।

আরকান আর্মির অবস্থানকে লক্ষ্য করে পরপর  কয়েকটি বোমা নিক্ষেপ করলে এতে বাইশফাঁড়ি এলাকার কিছু অংশ কেঁপে ওঠে বলে জানান স্থানীয় সংবাদ কর্মি মোহাম্মদ কফিল,তিনি জানান নিজ চোখে অবলোকন করেন মিয়ানমারের ভিতরে সীমান্ত এলাকার কাছাকাছি মিয়ানমার বিমানের মহড়া দিতে।ধারণা করা হচ্ছে।বতর্মানে মিয়ানমার সীমান্ত এলাকা নিয়ন্ত্রণে নেই জান্তা বাহিনীর। হয়তো নতুন করে সীমান্ত এলাকা নিয়ন্ত্রণে নেবার জন‍্য মরিয়া হয়ে উঠেছে মিয়ানমারের সরকারি বাহিনী।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!