নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬২ জন

ঢাকা বিশ্বিবদ্যালয়ে ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিল

Copy Link

ডেস্ক নিউজঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ সেশনের ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের কোটা সংযোজন ও সংশোধনের জন্য গঠিত রিভিউ কমিটি। মঙ্গলবার(০৫ নভেম্বর) কমিটির প্রথম সভায় এই সুপারিশ বাতিল করার সিদ্ধান্ত হয়।

অনুষ্ঠিত ওই সভায় মুক্তিযোদ্ধার সন্তান কোটায় শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদেরই বিবেচনা করার সুপারিশ করা হয়। এই কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাতি বা নাতনি বিবেচনা না করার সুপারিশ করা হয়। এছাড়াও বিগত বছরগুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচলিত রীতি অনুযায়ী যে কোন নির্ধারিত কোটায় আসন পূরণ না হলে মূল মেধা তালিকায় ক্রমানুযায়ী শূণ্য আসন পূরণ করার সুপারিশ করা হয়।

সভায় নেওয়া আরেকটি সিদ্ধান্ত হলো, সাধারণ ভর্তি কমিটির ২১ অক্টোবর ২০২৪ তারিখের সভার আলোচ্যসূচী ৫ এর সিদ্ধান্তের আলোকে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এই সুপারিশসমূহ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ হতেই কার্যকর করা এবং তা কার্যকরকল্পে ভর্তি বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের সুপারিশ করা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে আবেদন শুরু হয়েছে সোমবার (৪ নভেম্বর)। এ আবেদন আগামী ২৫ নভেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত চলবে। আবেদন ফি হিসেবে দিতে হবে ১ হাজার ৫০ টাকা। সাধারণ ভর্তি কমিটির সভায় প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ৪ জানুয়ারি চারুকলা, ২৫ জানুয়ারি কলা, সামাজিক বিজ্ঞান ও আইন, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান এবং ৮ ফেব্রুয়ারি ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

(আরো পড়ুন)

বাবার আগে ছেলে হাঁটলে সেই দেশ ও জাতি শেষ হয়ে যায়-মির্জা আব্বাস

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!