নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৪, ১১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩৮ জন

নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত র‍্যালিটি নাইক্ষ্যংছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মডেল সর: প্রাথমিক বিদ্যালয়ে ফিরে যায়। পরে দুইটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৭টি ধাপে হাত ধোয়ার প্রশিক্ষণ দেওয়া হয়।

উক্ত বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে দুপুর ১ টায় নাইক্ষ্যংছড়ির উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ ইং উদযাপন উপলক্ষে র‌্যালি পূর্বক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও হাত ধোয়া কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু বলেন, মানুষের সুস্থ্য থাকতে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ সঠিক নিয়মে হাত ধৌত করলে শরীরে রোগ জীবাণু প্রবেশ করতে পারে না। তাই সুস্থ্য স্বাভাবিক থাকতে সঠিকভাবে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। প্রধান অতিথি সভায়,খাওয়ার আগে ছাত্র – ছাত্রী ও উপস্থিত সকলকে ভালো ভাবে হাত ধোয়ার পরামর্শ প্রদান করেন।

নাইক্ষ্যংছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওসমান গনি সভাপতিত্বে অনুষ্ঠিত, উক্ত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে নাইক্ষ্যংছড়ির উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ আজিজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)’র নাইক্ষ্যংছড়ির উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম,নাইক্ষ্যংছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল মিয়া, নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী শিক্ষা অফিসার আকতার উদ্দিন, উপজেলা কৃষি অফিসার এনামুল হক সহ নাইক্ষ্যংছড়ি উপজেলার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক ও প্রায় তিন শতাধিক ছাত্র – ছাত্রী উপস্থিত ছিলেন।

(আরো পড়ুন)

ছাত্রলীগ নিষিদ্ধে বান্দরবানে নিরাপত্তা জোরদার।

https://paharkantho.com/news/23573

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!