নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০০ জন

সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারকালে সার ও অকটেনসহ বিপুল চোরাইপণ্য জব্দ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ-মিয়ানমারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অভিযান জোরদার করেছে।

চোরাকারবারীদের উপদ্রব বেড়ে যাওয়ায় রাত-দিন এ অভিযান চালাচ্ছে তারা। তারই ধারাবাহিকতায় বিজিবি জোয়ানরা শনিবার রাতে পৃথক অভিযানে জব্দ করে বিপুল পরিমান ইউরিয়া সার ও অকটেন।

পৃথক অভিযানে জব্দ করা হয় বিভিন্ন প্রকার চোরাইপণ্য আর খাদ্য সামগ্রীও।

প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র আরো জানায় রবিবার (৬ অক্টোবর) ও শনিবার রাতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়কের দিকনির্দেশনায় ব্যাটালিয়নের অধীনস্থ লেম্বুছড়ি, জারুলিয়াছড়ি, ফুলতলী এবং ভালুখাইয়া বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন ১১ বিজিবি জোয়ানরা ।

এ সময় চোরাকারবারীরা বাংলাদেশ হতে মিয়ানমার পাচারকালে মালিকবিহীন ২২ বস্তা ইউরিয়া সার, ৫০ কেজি টেস্টিং সল্ট,১৭০ লিটার অকটেন,৪৮০ প্যাকেট বিস্কুট,১০০০ পিস শ্যাম্পু, ২০ প্যাকেট সাবান, ৬০০ প্যাকেট সিগারেট। মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে ৫টি বার্মিজ গরু জব্দ করে।

 জব্দকৃত এ সব মালামালের আনুমানিক সিজার মূল্য-পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার একশত টাকা।

জব্দকৃত মালিকবিহীন বার্মিজ গরু নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নে নিলাম এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা দেয়া হয়। পাশা পাশি অভিযান চলমান রয়েছে।

১১ বিজিবি অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ সাহল আহমেদ নোবেল বিষয়টি নিশ্চিত করে বলেন,দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে চোরাকারবারীরা অপতৎপরতা চালালেও তেমন সুবিধা করতে পারছে না। কেননা ১১ বিজিবি জোয়ানদের কঠোর অবস্থান থাকতে নির্দেশ দিয়েছেন তিনি । এছাড়া জনসচেতনতা বৃদ্ধির জন্য সীমান্তের গুরুত্ব গ্রামে বা এলাকায় সমাবেশ করা হচ্ছে।

পাশাপাশি সীমান্ত জুড়ে অভিযান জেরদার করা হয়েছে,যেন কোন প্রকার অবৈধ কর্মকান্ড হতে না পারে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!