নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১০০ জন

নাইক্ষ্যংছড়িতে কার্প জাতীয় মিশ্র মাছ চাষের প্রশিক্ষণ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় কার্প জাতীয় মিশ্র মাছ চাষের উপর রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রবিবার  (২৯ সেপ্টেম্বর ) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে ২০ জন সুফলভোগীকে নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল,  বান্দরবান সদর সিনিয়র  মৎস্য কর্মকর্তা মামুনুর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস প্রশিক্ষণ প্রদান করেন

প্রশিক্ষণ শেষে সুফলভোগীদের নিয়ে সরেজমিন মাঠ পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় করেন প্রশিক্ষকরা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস  বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণে মৎস্য চাষ বাড়াতে গৃহীত হয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প। এ প্রকল্পটির মাধ্যমে উপজেলার পাহাড়ি জনগোষ্ঠীর সুফলভোগীদের সামাজিক-অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সাধিত হচ্ছে।

তিনি আরও জানান,এতে সাম্প্রতিক সময়ে মৎস্য চাষের নতুন নতুন জলাশয় তৈরি হয়েছে যা পাহাড়ি জনগোষ্ঠীর পানির অভাব দূর করছে এবং বেকার যুবক-নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!