Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আন্তর্জাতিক
  8. আলীকদম
  9. ইতিহাস ও গল্প
  10. উৎসব

থানচিতে কাজুবাদাম সংগ্রহ শুরু, ভালো ফলনের আশা কৃষকদের

রেমবো ত্রিপুরা
আপডেট : May 4, 2026
Link Copied!

রেমবো ত্রিপুরা, থানচিঃ বান্দরবানের থানচি উপজেলায় পাহাড়ি ঢালে চাষ করা কাজুবাদামের ফলন তোলা শুরু করেছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন বেশিরভাগ কৃষকরা। এতে করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার আশাবাদ ব্যক্ত করছেন তারা।

তবে স্থানীয় কৃষক ও ছাংদাক পাড়ার কারবারি উবামং মারমা বলেন, গত বছরের তুলনায় এবছর ফলন কিছুটা কম হবে আমার। কারন সাংগ্রাই আগে বৃষ্টি আমার বাগানে ফুল ঝড়ে পড়ে যাওয়ায় কিছুটা কমে হবে।

আরেক কৃষক বাসামনি ত্রিপুরা বলেন, কাজুবাদাম চাষ এখন আমাদের জন্য লাভজনক হয়ে উঠছে। বাজারে দামও মোটামোটি ভালো, তাই আমরা চাষে আগ্রহী হচ্ছি। সময়মতো পরিচর্যা করতে পেরেছি, তাই ফলনও বেশি পাওয়া আশা করছি।

কৃষক লংছাই খুমী জানান, প্রথম দিকে কিছু সমস্যা থাকলেও কৃষি বিভাগের পরামর্শে তা কাটিয়ে উঠেছি। এখনো ফলন সংগ্রহ করতেছি ভালো ফলন পাওয়া আশা করছি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, থানচি উপজেলায় দিন দিন কাজুবাদাম চাষের পরিধি বাড়ছে। এটি পাহাড়ি অঞ্চলের জন্য সম্ভাবনাময় অর্থকরী ফসল হিসেবে পরিচিতি পাচ্ছে।

উপজেলা কৃষি অফিস উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাস গুপ্ত বলেন, বর্তমানে উপজেলায় প্রায় ১ হাজার দুইশত ৪৫ জন কৃষক কাজুবাদাম চাষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। প্রায় ১ হাজার ১০ হেক্টর জমিতে এ চাষাবাদ হয়েছে। চলতি বছরে প্রায় ৯ শত ৭০ মেট্রিক টন কাজুবাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করছি, আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

তিনি আরও বলেন, কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে তারা আরও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন।

এদিকে কাজুবাদাম চাষে সাফল্য আসায় থানচির অন্যান্য কৃষকরাও এ ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক পরিকল্পনা ও সহায়তা অব্যাহত থাকলে ভবিষ্যতে কাজুবাদাম থানচির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরী