নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২৪, ১:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২৪ জন

থানচিতে জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

Copy Link

 থানচি প্রতিনিধি: সারাদেশে ন্যায় বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবারে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে”।

রবিবার (১৭ই মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে (বঙ্গবন্ধু ম্যুরাল) সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, বিভিন্ন সংগঠন ও সংস্থা কর্তৃক অংশগ্রহণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক অর্পণের পর উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে বাজার এলাকার হয়ে পুনরায় উপজেলা প্রাঙ্গনে এসে রঙিন সাজে সজ্জিত শিশুদের উপস্থিতিতে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে উপজেলা মিলনায়তন সভা কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা এবং শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মানুন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটি উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদুল হক ও থানচি থানা এসআই রতন দে প্রমুখ। এছাড়া দফতরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা

হয়।

জাতির পিতার জন্মবার্ষিকীতে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির কামনা করে উপজেলাধীন সকল মসজিদে বাদ জোহর সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!