নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট ২০১৮, ১২:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬১৮ জন

পঞ্চম শ্রেণিতে সমাপনী পরীক্ষা আর থাকছে না

Copy Link

জাতীয় শিক্ষানীতির আলোকে দেশের প্রাথমিক শিক্ষাস্তর অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হচ্ছে। ফলে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আর থাকছে না। অর্থাৎ অষ্টম শ্রেণিতে সমাপনী পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।

বুধবার শিক্ষা বিষয়ক সাংবাদিকদের নব গঠিত সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)’ এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

২০০৯ সালে পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু করে সরকার। কিন্তু শুরু থেকেই কোমলমতি শিশুদের এই পাবলিক পরীক্ষা বন্ধের দাবি জানিয়ে আসছেন শিক্ষা সংশ্লিষ্টরা। যার ভিত্তিতে শিগগিরই প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে পঞ্চম শ্রেণিতে সমাপনী পরীক্ষা আর থাকছে না।

ইরাব-এর নেতৃবৃন্দের সাথে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ লাখ শিক্ষক ও ৫০ হাজার কর্মী নিয়ে প্রাথমিকের শিক্ষা পরিবার। শুধুমাত্র সরকারি প্রাথমিক স্কুলে ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী লেখাপড়া করছে। দেশের প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সরকারি প্রাথমিক স্কুল রয়েছে। দুই কিলোমিটারের মধ্যে স্কুল নেই এমন কোনো গ্রাম নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)’ এর সভাপতি সিদ্দিকুর রহমান খান (দৈনিক শিক্ষা), সাধারণ সম্পাদক সাব্বির নেওয়াজসহ (দৈনিক সমকাল) অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!