নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট ২০১৮, ২:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৮৭ জন

দুই শিক্ষার্থীর মৃত্যু নিয়েও বিএনপি রাজনীতি করতে চায়: তোফায়েল

Copy Link

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘দু’জন শিক্ষার্থীর মৃত্যুতে প্রধানমন্ত্রীসহ সকলেই আমরা শোকাহত। কিন্তু বিএনপি এটা নিয়েও রাজনীতি করতে চায়।’

আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ভোলার চরফ্যাশনে অধ্যক্ষ নজরুল ইসলাম বিএড কলেজে আয়োজিত আলোচনা সভা ও তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

তোফায়েল আহমেদ বলেন, আগামী নির্বাচন এ সরকারের অধীনে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। এর বাইরে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না। কোনো দাবিরও প্রশ্ন ওঠে না।

সভায় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে তোফায়েল আহমেদ বলেন, ‘৬৯-এর ২৩ ফেব্রুয়ারির সভায় বঙ্গবন্ধু বলেছিলেন, রক্ত দিয়ে জীবন দিয়ে যারা আমাকে কারাগার থেকে মুক্ত করেছ, আমি যদি কোনোদিন পারি আমার নিজের রক্ত দিয়ে তোমাদের সে রক্তের ঋণ শোধ করে যাব। তিনি একাই রক্ত দেননি। সপরিবারে রক্ত দিয়ে বাঙালি জাতির রক্তের ঋণ শোধ করে গেছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, চরফ্যাশনের আওয়ামী লীগ তৃণমূল পর্যন্ত অত্যন্ত শক্তিশালী ও সুসংগঠিত। গত ১০ বছরে এখানে সাড়ে চার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। এসব উন্নয়ন ও সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন মিয়া, আবদুস সালাম হাওলাদার ও ওয়ার্ড প্রতিনিধি মো. শাহাবুদ্দিন।

এর আগে মন্ত্রী ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত চরফ্যাশন বাস টার্মিনাল উদ্বোধন করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!