নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৪, ১১:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫৩৩ জন

চট্টগ্রামে জয় বাংলা কনসার্ট সরাসরি উপভোগ করেছেন ৬০ হাজারের বেশি দর্শক 

Copy Link

নিজস্ব প্রতিবাদক:গেল কয়েক বছরে জয় বাংলা কনসার্ট ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কিন্তু এবার এই কনসার্ট ভিন্ন রূপে এসেছে চট্টগ্রামে। বন্দরনগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম হয়ে উঠেছিল বাংলা ব্যান্ড মিউজিকের সাথে তরুণ দের মিলন মেলা । ৬০ হাজারের বেশি দর্শক সরাসরি কনসার্টটি উপভোগ করেন। তাছাড়া টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ও হাজার হাজার মানুষ জয় বাংলা কনসার্ট উপভোগ করেন। সব মিলিয়ে এক লাখের চেয়ে বেশি মানুষ উপভোগ করতে পেরেছে জয় বাংলা কনসার্ট।সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা জয় বাংলা’ কনসার্টের আয়োজন করে ও সার্বিক সহযোগিতা করেন চট্টগ্রাম জেলা প্রশাসক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে এই কনসার্ট আয়োজন করা হয়। এর আগে সাতবার ঢাকার আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হলেও এবারই প্রথম ঢাকার বাইরে চট্টগ্রামে এই কনসার্টের আয়োজন করা হয়। 

পাশপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো প্রচার করা হয়। গত বৃহস্পতিবার (৭ মার্চ) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বেলা তিনটায় এ কনসার্ট শুরু হয়।

‘জয় বাংলা’ কনসার্টের আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা তাদের সার্বিক সহযোগিতা করে জেলা প্রশাসক চট্টগ্রাম।

 এবারের জয় বাংলা কনসার্টে গান গেয়েছে দেশের ৯টি স্বনামধন্য ব্যান্ড। ব্যান্ডগুলো হলো আর্টসেল(চট্টগ্রামের ব্যান্ড দল)তীরন্দাজ,কার্নিভ্যাল,মেঘদল,অ্যাভোয়েড রাফা,ক্রিপটিক,ফেইট,লালন,নেমেসিস,চিরকুট,এবং আর্টসেল। প্রতিটি ব্যান্ড স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে মুক্তিযুদ্ধের সময় প্রচারিত অনুপ্রেরণামূলক গানগুলো গেয়ে শোনায় আগত দর্শকদের। বড় পর্দায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দেখানো হয়, দেখানো হয় বিশেষ ভিডিও চিত্র। এ ছাড়া গানের ফাঁকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ছোট ছোট অংশ ভিডিও উপস্থাপনার মাধ্যমে দেখানো হয়। ছিল ‘জয় বাংলা’ স্লোগানকে অবলম্বন করে গানের মিউজিক ভিডিও পরিবেশনা।

 সন্ধ্যার ভিতর পুরো স্টেডিয়াম কানায় কানায় ভরে যায় তরুণ দের ভিড়ে।

গানের সুরে নেচেগেয়ে বিকেল থেকে রাত পর্যন্ত আনন্দে মেতে ওঠেন তরুণেরা।সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকসহ বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ও সিআরআই ট্রাস্টি নসরুল হামিদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এবং ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকসহ বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন অনুষ্ঠান টি তে।বাকলিয়া থেকে কনসার্টে এসেছিলেন চট্টগ্রামে জয় বাংলা কনসার্ট সরাসরি উপভোগ করেছেন ৬০ হাজারের বেশি দর্শক  শিক্ষার্থী রোহান। এবার চট্টগ্রামে হওয়ায় অংশগ্রহণ করতে পেরেছি। আশা করছি, সামনেও এখানে হবে। আমরা অপেক্ষায় ছিলাম। আমরা দেখিয়ে দিয়েছি, আমরা ঠিক কতটা আগ্রহী ছিলাম জয় বাংলা কনসার্টের জন্য।বান্দরবান থেকে গান শুনতে আসা নিনি শৈ মার্মা বলেন,একসঙ্গে এক মঞ্চে এতগুলো জনপ্রিয় ব্যান্ডের গান আগে কখনো দেখিনি। এই আয়োজন আমাদের জন্য আনন্দের।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!