নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২০, ৪:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৪৮ জন

সারাদেশ করোনা ভাইরাসের সংক্রমণে ৬ জন সেনা সদস্যের মৃত্যু

Copy Link

এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪ অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও ২ কর্মরত সেনা সদস্য। সেইসাথে আক্রান্ত হয়েছেন কর্মরত ও অবসরপ্রাপ্ত ৩৪৫ জন সামরিক ও সামরিক পরিবারের সদস্য।

সোমবার (১২ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে করোনা ভাইরাস (কোভিড -১৯) এর সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথেই করোনা আক্রান্ত সশস্ত্র বাহিনী সদস্যদের চিকিৎসা ব্যবস্থার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ প্রেক্ষিতে ঢাকা সিএমএইচসহ সকল সেনানিবাসের সিএমএইচসমূহে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

জানানো হয়, ঢাকা সিএমএইচে অবসরপ্রাপ্ত ও কর্মরত মোট ৩৪৫ জন সামরিক/সামরিক পরিবারের সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এদের মধ্যে এ পর্যন্ত ৮৮ জন আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়েছেন। সেইসাথে ভর্তি অপর রোগীরাও সুস্থ আছেন।

আইএসপিআর জানায় ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে ০৬ জন সেনা সদস্য মৃত্যুবরণ করেন। তন্মধ্যে ০৪ জন ৭০ বছর ঊর্ধ্ব অবসরপ্রাপ্ত এবং ০২ জন কর্মরত সেনা সদস্য, যারা প্রত্যেকেই অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

আইএসপিআর জানায়, করোনা পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) তে ০৩ টি এবং অন্যান্য সেনানিবাসে অবস্থিত সিএমএইচে ১০ টি আরটি-পিসিআর মেশিন আছে।

এএফআইপিতে নিজস্ব ব্যবস্থাপনায় ৩১৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানায় আইএসপিআর।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!