নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০১৯, ৫:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৭ জন

নবম বারের মতো শেখ হাসিনা সভাপতি ও কাদের সাধারণ সম্পাদক

Copy Link

বাংলাদেশ আওয়ামী লীগের নবম বারের মতো সভাপতি হিসেবে শেখ হাসিনা ও দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক হিসাবে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হয়েছেন।

শনিবার দুপুর ১টার দিকে ২১তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। সমর্থন করেন পীযুষ ভট্টাচার্য। দুইজনেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। পরে তা কণ্ঠভোটে পাস হয়ে যায়। এছাড়া সাধারণ সম্পাদক হিসাবে ওবায়দুল কাদেরর নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। সমর্থন করেন আব্দুর রহমান। সেই প্রস্তাবও কণ্ঠভোটে পাস হয়।

এর আগে আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন দলের সভাপতি শেখ হাসিনা। দুপুর ১২টা ৫৫ মিনিটে এ ঘোষণা দেন তিনি।

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ১০টা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সারাদেশ থেকে দলের সাড়ে সাত হাজার কাউন্সিলরের উপস্থিতিতে শুরু হয় এ অধিবেশন।

সূচনা বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মানুষের আস্থা বিশ্বাস যাতে অর্জন করা যায় সে লক্ষ্যে দলের নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন।

শেখ হাসিনা বাঙালি মুক্তির প্রতিটি আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকার কথা তুলে ধরে বলেন, এ দলের নেতৃত্বে বাংলাদেশ অনেক উন্নতি করেছে, এগিয়ে নিতে হবে অনেক দূর। তাই সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন পূরণই তার রাজনীতি। দলকে শক্তিশালী করে গড়ে তোলার পাশাপাশি মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করতে হবে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গনে নির্মিত প্যান্ডেলে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!